Advertisement
E-Paper

ধোনি, গিলক্রিস্টকে অনায়াসে পিছনে ফেলে দিতে পারেন পন্থ, মত প্রাক্তন পাক অধিনায়কের

সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভাল খেলার পর ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজেও ছন্দে রয়েছেন পন্থ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২১ ১৬:৩০
দুরন্ত ফর্মে ঋষভ পন্থ

দুরন্ত ফর্মে ঋষভ পন্থ ছবি পিটিআই

ঋষভ পন্থকে নিয়ে মুগ্ধ ইনজামাম উল-হক। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মনে করছেন, ছন্দ ধরে রাখতে পারলে মহেন্দ্র সিংহ ধোনি এবং অ্যাডাম গিলক্রিস্টকেও পেরিয়ে যেতে পারেন তিনি।

সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভাল খেলার পর ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজেও ছন্দে রয়েছেন পন্থ। যে ভাবে স্ট্রোক খেলছেন এবং উইকেটের পিছনে দলকে সামলাচ্ছেন, তা মনে ধরেছে ইনজামামের।

নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, “দ্বিতীয় ম্যাচে ভারতের লোয়ার অর্ডারে আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছে ও। ৪০ বলে অনবদ্য ৭৭ রান করেছে। ওর জন্যেই ভারতের রান রেট অনেক বেড়ে গেল। গত ৬-৭ মাস ধরে ওকে দেখছি। যে ভাবে ব্যাটিং করছে এবং ফাঁক খুঁজে রান করছে তা অসাধারণ।”

ইনজামামের সংযোজন, “যে ভাবে ও নিজেকে বাইশ গজে প্রকাশ করতে পারে, গত ৩০-৩৫ বছরে মাত্র দু’জনকে সেই কাজ করতে দেখেছি। একজন ধোনি এবং অপরজন গিলক্রিস্ট। এই দু’জন উইকেটকিপার যে কোনও সময় ম্যাচের পরিস্থিতি বদলে দিতে পারত। তবে ঋষভ যে ভাবে খেলছে তাতে এই দু’জনকে অনেক ব্যবধানে পিছনে ফেলে দিতে পারে পন্থ।”

mahendra singh dhoni rishabh pant Adam Gilchrist Inzamam-Ul-Haq India vs England 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy