Advertisement
E-Paper

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে দুরন্ত জয় ভারতের

আজলান শাহ হকিতে পাকিস্তানকে ৫-১ গোলে হারিয়ে দিল ভারত। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টান টান উত্তেজনা। সে ক্রিকেট মাঠে হোক বা হকি মাঠে। অস্ট্রেলিয়ার কাছে খারাপ ভাবে হারের পর কানাডার বিরুদ্ধে জয়ে ফিরেছিলেন সর্দার সিংহরা। এবার পাকিস্তানকে হারিয়ে পদক যুদ্ধে টিকে থাকল ভারত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৬ ১৮:০৬
পাকিস্তানকে হারানোর পর ভারতীয় দলের উচ্ছ্বাস। ছবি-টুইটার।

পাকিস্তানকে হারানোর পর ভারতীয় দলের উচ্ছ্বাস। ছবি-টুইটার।

ভারত ৫ (মনপ্রীত, সুনীল-২, তলবিন্দর, রূপিন্দর)

পাকিস্তান ১ (ইরফান)

আজলান শাহ হকিতে পাকিস্তানকে ৫-১ গোলে হারিয়ে দিল ভারত। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টান টান উত্তেজনা। সে ক্রিকেট মাঠে হোক বা হকি মাঠে। অস্ট্রেলিয়ার কাছে খারাপ ভাবে হারের পর কানাডার বিরুদ্ধে জয়ে ফিরেছিলেন সর্দার সিংহরা। এবার পাকিস্তানকে হারিয়ে পদক যুদ্ধে টিকে থাকল ভারত। অলিম্পিকের আগে আজলান শাহই হল ভারতের কাছে প্রস্তুতির বড় ম়ঞ্চ। সেখানে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসটাই বাড়িয়ে নিল ভারতীয় হকি দল। মনপ্রীত সিংহর গোলে প্রথমে এগিয়ে গেলেও পাকিস্তানের ইরফান মহম্মদ সমতায় ফেরান দলকে। কিন্তু তার পরই এসভি সুনীলের পর পর গোলে অনেকটাই পিছিয়ে পরে পাকিস্তান। সেখান থেকে ফেরার মরিয়া চেষ্টায় বাঁধা হয়ে দাঁড়ান রূপিন্দর পাল সিংহ ও তলবিন্দর সিংহ।

টুর্নামেন্টে এদিনই প্রথম খেলতে নামা মনপ্রীত গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ৪ মিনিটেই। ৭ মিনিটে সমতায় ফেরে পাকিস্তান। ১০ মিনিটে ব্যবধান বাড়ান এসভি সুনীল। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে ভারতের প্রথম পেনাল্টি কর্নার নিতে যাওয়া রূপিন্দরের শট আটকে দেন পাকিস্তান গোলকিপার ইমরান বাট। তৃতীয় কোয়ার্টারে আবারও সেই এসভি সুনীলের গোলে ৩-১ করে ভারত। ৫৩ মিনিটে পেনাল্টি কর্নার আদায় করে নেন সুনীল। সেখান থেকেই ৫-১ করেন রূপিন্দর। তার ঠিক তিন মিনিট আগেই ৪-১ করেছেন তলবিন্দর সিংহ। পাকিস্তান এদিন কোনও পেনাল্টি কর্নারই কাজে লাগাতে পারেনি। এই জয়ের সঙ্গেই দ্বিতীয় স্থানে উঠে এল ভারত। উজ্জ্বল হল পদকের সম্ভাবনা।

আরও খবর

হার্টের জটিল সমস্যায় ক্রিকেটকে বিদায় টেলরের

India Hockey Azlan Shah Pakistan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy