Advertisement
E-Paper

একদিনের সিরিজ খেলতে পুণে পৌঁছে গেল বিরাটের ভারত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত একদিনের সিরিজে ১-২ ব্যবধানে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২১ ২৩:০২
টি-টোয়েন্টি  ট্রফি জয়  এখন অতীত। একদিনের সিরিজ  জিততে মরিয়া বিরাটের ভারত।

টি-টোয়েন্টি ট্রফি জয় এখন অতীত। একদিনের সিরিজ জিততে মরিয়া বিরাটের ভারত। ছবি - টুইটার

টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে দাপট দেখানোর পর এ বার একদিনের সিরিজ। তিন ম্যাচের সিরিজ খেলতে রবিবার বিকেলের দিকে পুণে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। আগামী ২৩, ২৬ ও ২৮ মার্চ পুণের এমসিএ স্টেডিয়ামে অইন মর্গ্যানের দলের বিরুদ্ধে মাঠে নামবে বিরাট বাহিনী। টেস্টে ৩-১ ব্যবধানে জেতার পর, সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ৩-২তে জিতেছে ভারত।

মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি মোটেও ভাল নয়। ফলে এই তিনটি ম্যাচ দর্শক শূন্য স্টেডিয়ামে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত একদিনের সিরিজে ১-২ ব্যবধানে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া।

ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একাধিক তরুণকে সুযোগ দিচ্ছেন রবি শাস্ত্রী ও বিরাট কোহলী। ফলে সূর্য কুমার যাদব, শুভমন গিল, ক্রুনাল পাণ্ড্যর সঙ্গে আসন্ন একদিনের সিরিজের দলে এসেছেন প্রসিদ্ধ কৃষ্ণ।

India Virat Kohli rohit sharma England India vs England 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy