ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ চলাকালীন কোভিড পরীক্ষা চলছিল। সেই সময় সতীর্থ ঋষভ পন্থের উদ্দেশে মধ্যমা দেখিয়ে নেটনাগরিকদের তোপের মুখে পড়লেন রোহিত শর্মা। নমুনা সংগ্রহের পর ঋষভ সহঅধিনায়কের কাছে জানতে চান তিনি কেমন আছেন? তার উত্তরেই মধ্যমা দেখান হিটম্যান।
টুইটারে এই ঘটনার প্রতিবাদ করেন অনেকেই। এটা ভারতীয় সংস্কৃতির পরিপন্থী বলে দাবিও করতে থাকেন অনেকে। তবে এই ঘটনাকে অনেকে নিছক মজার ছলেই দেখছেন।
পন্থ এই ভিডিও ইনস্টাগ্রামে নিজের স্টোরিতে দেন। এরপর এই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। মঙ্গলবার প্রথম একদিনের ম্যাচে ইংল্যান্ডকে ৬৬ রানে হারায় ভারত। পন্থ এই ম্যাচে দলে ছিলেন না। ওপেন করতে নেমে ধরে খেলতে থাকলেও ৪২ বলে ২৮ রান করে বেন স্টোকসের বলে আউট হতে হয় রোহিতকে।
"Kaise ho bhaiya" 😂😂😂😂 Pant classic. pic.twitter.com/KJcnBoxMu6
— Silly Point (@FarziCricketer) March 24, 2021