Advertisement
E-Paper

অক্ষরের প্রশংসায় শোয়েব আখতার: দ্রুততম বোলার হিসেবে ১০০ টেস্ট উইকেট পেতে পারে

ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ঘটিয়ে ইতিমধ্যেই ২৭টি উইকেট তুলে নিয়েছেন অক্ষর পটেল। ভারতীয় স্পিনারের প্রশংসা করেছেন শোয়েব আখতার।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২১ ১৪:০৩
শোয়েব আখতার ও অক্ষর পটেল।

শোয়েব আখতার ও অক্ষর পটেল।

ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ঘটিয়ে ইতিমধ্যেই ২৭টি উইকেট তুলে নিয়েছেন অক্ষর পটেল। ভারতীয় স্পিনারের প্রশংসা করেছেন শোয়েব আখতার। পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার মনে করেন দ্রুততম হিসেবে ১০০ টেস্ট উইকেটও পেয়ে যেতে পারেন এই বাঁ হাতি স্পিনার। তিনি বলেন, ‘‘এভাবে ও যদি উইকেট পেতে থাকে তবে দ্রুততম বোলার হিসেবে ১০০ উইকেট শিকারী হতে পারে। তবে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের উচিত ছিল, ওর বল সাবধানে খেলা।’’

তিনি আরও বলেন, ‘‘অক্ষর খুব বুদ্ধিমান বোলার। ও যে শুধু স্পিন সহায়ক পিচ পেয়েছে তা নয়, ইংরেজ ব্যাটসম্যানদের সেভাবে সুযোগ দেয়নি।’’

ভারতের এই স্পিনার নিজে মনে করেন এই সিরিজ থেকে যে আত্মবিশ্বাস তিনি পেলেন, সেটা তাঁকে ভবিষ্যতে আরও ভাল খেলতে সাহায্য করবে। শুধু বল হাতে উইকেট নেওয়া নয়, শেষ টেস্টে ব্যাট করতে নেমেও মূল্যবান ৪৩ রান যোগ করেন অক্ষর।

India Shoaib Akhtar wicket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy