Advertisement
E-Paper

রবিবারই ঘোষণা হতে পারে একদিনের সিরিজের দল, দলে আসতে পারে নতুন মুখ?

মনে করা হচ্ছিল একদিনের দলে সুযোগ পেতে পারেন বিজয় হজারে ট্রফিতে রান পাওয়া পৃথ্বী শ, দেবদত্ত পাড়িকলরা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২১ ১০:৩৪
একদিনের সিরিজের দল ঘোষণা হতে পারে রবিবার।

একদিনের সিরিজের দল ঘোষণা হতে পারে রবিবার। ছবি: রয়টার্স

টি২০ সিরিজের পরই রয়েছে ৩টি একদিনের ম্যাচের সিরিজ। সেই সিরিজের দল ঘোষণা হতে পারে রবিবার। এমনটাই জানা গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে।

মনে করা হচ্ছিল একদিনের দলে সুযোগ পেতে পারেন বিজয় হজারে ট্রফিতে রান পাওয়া পৃথ্বী শ, দেবদত্ত পাড়িকলরা। শনিবার বোর্ডের এক কর্তা বলেন, “রবিবার একদিনের সিরিজের দল ঘোষণা হতে পারে। কোনও সিনিয়র ক্রিকেটার বিশ্রাম চাননি। তাই নতুন মুখ খুব একটা দেখা নাও যেতে পারে।” বিজয় হজারে ট্রফিতে দ্বিশতরান করা পৃথ্বী বা পর পর ৪ ম্যাচে শতরান করা দেবদত্তকে আপাতত অপেক্ষাতেই থাকতে হবে। বোর্ডের সেই কর্তা বলেন, “ওরা দুর্দান্ত খেলেছে, তবে আপাতত ওদের অপেক্ষা করতে হবে সুযোগের জন্য।”

রবিবার দ্বিতীয় টি২০ ম্যাচ খেলতে নামবে ভারত এবং ইংল্যান্ড। ৫ ম্যাচের সেই সিরিজে সমতা ফেরাতে চাইবেন বিরাট কোহলীরা। অন্য দিকে নির্বাচকরা বেছে নিতে পারেন একদিনের সিরিজের দল। এখন দেখার সেই দলে জায়গা করে নিতে পারেন কি না টি২০ দলে সুযোগ পাওয়া সূর্যকুমার যাদব, ঈশান কিষাণরা।

ODI Cricket Team India India vs England 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy