Advertisement
E-Paper

ঋদ্ধিপুত্র অনভয়ের জন্মদিনে বিরাট কোহলী, অনুষ্কা শর্মা

শনিবার আমদাবাদে হোটেলে ছোট্ট অনভয়ের জন্মদিন পালন করা হয়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২১ ১৪:৩১
পুত্র অনভয়ের সঙ্গে ঋদ্ধিমান সাহা।

পুত্র অনভয়ের সঙ্গে ঋদ্ধিমান সাহা।

ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার পুত্র অনভয়ের জন্মদিনে যোগ দিলেন বিরাট কোহলী ও অনুষ্কা শর্মা। শনিবার আমদাবাদে হোটেলে ছোট্ট অনভয়ের জন্মদিন পালন করা হয়। শনিবারই চতুর্থ টেস্টে এক ইনিংস ও ২৫ রানে ইংল্যান্ডকে হারায় ভারত। ৩-১ ব্যবধানে সিরিজ জেতার ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছেন বিরাটরা। এর মাঝেই কেক কেটে অনভয়ের জন্মদিন পালন করা হয়।

 কেক কাটায় অংশ নেন বিরাট ও অনুষ্কা।

কেক কাটায় অংশ নেন বিরাট ও অনুষ্কা।

ঋদ্ধি এই ছবি শেয়ার করেন নেট মাধ্যমে। কেক কাটায় অংশ নেন বিরাট ও অনুষ্কা। সঙ্গে ছিলেন পূজারাও। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে খেলার সুযোগ পাননি এই উইকেট রক্ষক ব্যাটসম্যান।

তবে তাঁর জায়গায় সুযোগ পেয়েই নিজের দক্ষতা প্রমাণ করেছেন ঋষভ পন্থ। চতুর্থ টেস্টে শতরানও করেন তিনি। শুধু ব্যাট হাতে নয়, উইকেটের পেছনে দাঁড়িয়েও সমালোচকদের জবাব দিয়ে যাচ্ছেন পন্থ।

Cricket Virat Kohli Cricketer Indian Cricket team Wriddhiman Saha Birthday Celebration anushka sharma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy