Advertisement
E-Paper

WTC Final 2021: কামিন্সকে টপকে টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি উইকেট অশ্বিনের

১৩৯ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ম্যাচের ১৮তম ওভারে ১৯ রান করে অশ্বিনের বলে এলবি ডাব্লিউ হন কওনয়ে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জুন ২০২১ ২২:১৩
রবিচন্দ্রন অশ্বিন

রবিচন্দ্রন অশ্বিন টুইটার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের শেষ দিন নয়া নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। নিউজিল্যান্ডের ছন্দে থাকা ওপেনার ডেভন কনওয়েকে সাজঘরে ফিরিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ উইকেট প্রাপকের তালিকায় এক নম্বরে উঠে এলেন ভারতের অফ স্পিনার। তিনি টপকে গেলেন অস্ট্রেলিয়ার প্যাট কমিন্সকে। ৭১টি উইকেট পেয়েছেন অশ্বিন। ৭০টি উইকেট পেয়েছেন কমিন্স।

১৩৯ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ম্যাচের ১৮তম ওভারে ১৯ রান করে অশ্বিনের বলে এলবিডব্লিউ হন কওনয়ে।

দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে প্রথম উইকেটটাও তুলে নেন এই অফ স্পিনার। আরেক ওপেনার টম লাথামকেও ফেরান অশ্বিনই। লাথামকে স্টাম্প আউট করে ফেরান তিনি। ক্রিজ ছেড়ে এগিয়ে এসে স্পিন ভাঙার আগে খেলতে গিয়ে আউট হতে হয় তাঁকে।

প্রথম ইনিংসে দুটি উইকেট পেয়েছিলেন অশ্বিন।

আরও পড়ুন:

ICC Ravichandran Ashwin ICC World Test Championship
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy