Advertisement
E-Paper

বিপক্ষে করোনার জের, কবে মাঠে নামছে ভারত? জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নতুন সূচি অনুসারে ১৮ জুলাই সিরিজের প্রথম ম্যাচ আয়োজিত হবে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে ২০ ও ২৩ জুলাই।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জুলাই ২০২১ ১৫:২৭
করোনার জন্য শিখর ধওয়নদের মাঠে নামতে সময় লাগবে। জানিয়ে দিলেন বিসিসিআই প্রধান।

করোনার জন্য শিখর ধওয়নদের মাঠে নামতে সময় লাগবে। জানিয়ে দিলেন বিসিসিআই প্রধান। ফাইল চিত্র

শ্রীলঙ্কা শিবিরে করোনা হানা। এর জেরে পিছিয়ে গেল আসন্ন সিরিজ। জানিয়ে দিলেন বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৩ জুলাই থেকে একদিনের সিরিজ শুরু হওয়ার কথা ছিল। তবে ঘরোয়া দলের ব্যাটিং প্রশিক্ষক গ্রান্ট ফ্লাওয়ার কোভিডে আক্রান্ত হওয়ার পর ভিডিয়ো তথ্য বিশ্লেষক জি টি নিরোসানও একই রোগে অসুস্থ হয়ে পড়েছেন। তাই এই সিরিজ পিছিয়ে ১৮ জুলাই থেকে শুরু হবে।

সৌরভ বলেন, “শ্রীলঙ্কা শিবিরে করোনা আক্রমণের জন্য আসন্ন সিরিজ পিছিয়ে গেল। তাই ১৩ জুলাইয়ের বদলে আগামী ১৮ জুলাই থেকে একদিনের সিরিজ শুরু হবে।” ২৫ জুলাই থেকে আরম্ভ হবে টি-টোয়েন্টি সিরিজ।

আরও কিছুটা সময় পেল রাহুল দ্রাবিড়ের ছেলেরা। ফাইল চিত্র।

আরও কিছুটা সময় পেল রাহুল দ্রাবিড়ের ছেলেরা। ফাইল চিত্র।

নতুন সূচি অনুসারে ১৮ জুলাই সিরিজের প্রথম ম্যাচ আয়োজিত হবে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে ২০ ও ২৩ জুলাই। আর টি-টোয়েন্টি ম্যাচগুলি হবে ২৫, ২৭ এবং ২৯ জুলাই। দলের দুই সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পর পুরো দলকেই কঠোর নিভৃতবাসে পাঠানো হয়েছে। এর জেরে সিরিজ পিছিয়ে দিতে বাধ্য হল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

India Indian Cricket team Rahul Dravid shikhar dhawan India vs Sri Lanka COVID 19 Grant Flower
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy