Advertisement
E-Paper

অপরাজেয় ভারতীয় হকি দল, দক্ষিণ কোরিয়াকেও হারিয়ে দিলেন হরমনপ্রীতেরা

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিল ভারত। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা চার ম্যাচে জয়। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়াকে ৩-১ গোলে হারিয়ে দেয় ভারত। হরমনপ্রীত ছাড়াও গোল করেন অরায়জিত সিংহ হুন্দল।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৪
Hockey India

ভারতীয় হকি দল। —ফাইল চিত্র।

অধিনায়ক হরমনপ্রীত সিংহের জোড়া গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিল ভারত। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা চার ম্যাচে জয়। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়াকে ৩-১ গোলে হারিয়ে দেয় ভারত। হরমনপ্রীত ছাড়াও গোল করেন অরায়জিত সিংহ হুন্দল।

সেমিফাইনালে জায়গা আগেই পাকা করে ফেলেছিল ভারত। চিন (৩-১), জাপান (৫-১) এবং মালয়েশিয়ার (৮-১) পর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিল তারা। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত।

হরমনপ্রীতদের বিরুদ্ধে বৃহস্পতিবার কোরিয়া যথেষ্ট লড়াই করে, কিন্তু জিততে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে কোনও গোল করতে পারেনি ভারত। যদিও ৬ মিনিটের মাথায় ভারতকে এগিয়ে দিয়েছিলেন অরায়জিত। ৯ মিনিটের মাথায় ব্যবধান বৃদ্ধি করেন হরমনপ্রীত। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করেন কোরিয়ার জিহুন ইয়াং। পেনাল্টি কর্নার থেকে গোল করেন তিনি। কিন্তু হরমনপ্রীত কিছু ক্ষণের মধ্যেই ৩-১ গোলে এগিয়ে দেন ভারতকে।

গত বার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত জিতেছিল। এ বারেও সেই লক্ষ্যেই নেমেছেন প্যারিস অলিম্পিক্সের ব্রোঞ্জজয়ীরা। পঞ্চম বার এই প্রতিযোগিতা জেতার পথে ভারত।

Indian Hockey Team Asian Championship Hockey

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy