Advertisement
E-Paper

IPL 2021: কোহলী হারতেই দীপিকার ১১ বছর আগের টুইট হঠাৎ ভাইরাল!

সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র ৯২ রানে শেষ হয়ে যায় ব্যাঙ্গালোর। তার পরেই দীপিকার ১১ বছর আগে করা একটা টুইট ভাইরাল হয়ে যায়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ ১৯:৩৯
কোহলীদের হারের পর দীপিকার টুইট?

কোহলীদের হারের পর দীপিকার টুইট?

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ মানেই দর্শক আসনে দীপিকা পাড়ুকোনে। বছর দশক আগে এটাই ছিল স্বাভাবিক ছবি। ব্যাঙ্গালোর দলের অন্যতম অনুরাগী ছিলেন অভিনেত্রী। ১১ বছর আগে দীপিকার করা একটি টুইট হঠাৎ করেই ভাইরাল হয়েছে। কেন?

সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র ৯২ রানে শেষ হয়ে যায় ব্যাঙ্গালোর। তার পরেই দীপিকার ১১ বছর আগে করা ওই টুইট ভাইরাল হয়েছে। ২০১০ সালের ১৮ মার্চ টুইটটি করেছিলেন দীপিকা। বলিউড অভিনেত্রী লেখেন, ‘৯২!!! এটা একটা স্কোর? চলো আরসিবি, তোমাদের সঙ্গে প্রতিটা মুহূর্ত সরাসরি দেখছি।’

সেই দিন রাজস্থান রয়্যালস এবং ব্যাঙ্গালোরে মধ্যে ম্যাচ ছিল। রাজস্থান প্রথমে ব্যাট করতে নেমে ৯২ রানে শেষ হয়ে যায়। কোনও উইকেট না হারিয়ে অনায়াসেই সেই রান তুলে নিয়েছিল আরসিবি। সোমবার যদিও দিনটা আরসিবি-র ছিল না। ৯২ রানে অল আউট হয়ে যান কোহলীরা। এক উইকেট হারিয়ে মাত্র ১০ ওভারে সেই রান তুলে নেয় কলকাতা।

কলকাতার বিরুদ্ধে হারলেও লিগ টেবিলে তিন নম্বরেই রয়েছে ব্যাঙ্গালোর। আট ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। নক আউট পর্বে যেতে হলে প্রথম চারের মধ্যে থাকতেই হবে কোহলীদের। এ বারের আইপিএল-এই ব্যাঙ্গালোরকে শেষ বারের মতো নেতৃত্ব দেবেন তিনি। ভারতের টি২০ দলের নেতৃত্ব ছাড়ার পর আরসিবি-র নেতৃত্ব ছাড়ার কথাও জানিয়ে দিয়েছেন কোহলী।

Virat Kohli Deepika Padukone RCB IPL 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy