Advertisement
E-Paper

আইপিএল খেলতে এসে সমস্যায় পড়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা

আগামী রবিবার থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ভারত থেকে কেউ সে দেশে ঢুকতে পারবেন না। এতেই চিন্তা উইলিয়ামসনদের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২১ ২১:৩২
চিন্তায় কেন উইলিয়ামসন ও একাধিক কিউই ক্রিকেটাররা।

চিন্তায় কেন উইলিয়ামসন ও একাধিক কিউই ক্রিকেটাররা। ফাইল চিত্র

সমস্যায় পড়েছেন কেন উইলিয়ামসনরা। তিনি একা নন, ভারতে আইপিএল খেলতে আসা নিউজিল্যান্ডের ১০ জন ক্রিকেটার ব্যাপক সমস্যায় পড়েছেন। তাঁরা আদৌ দেশে ফিরতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন বৃহস্পতিবার ঘোষণা করেছেন, আগামী রবিবার থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ভারত থেকে কেউ সে দেশে ঢুকতে পারবেন না। এতেই চিন্তা উইলিয়ামসনদের।

উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন-সহ নিউজিল্যান্ডের মোট ১০জন ক্রিকেটার এখন আইপিএল খেলতে ভারতে। আইপিএল শেষ হবে ৩০ মে। এরপর নিউজিল্যান্ডের দুই টেস্টের সিরিজ রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে। এই সিরিজ ২৫ মে থেকে ১৪ জুন। ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু ১৮ জুন। ফলে তার আগে উইলিয়ামসনরা দেশে ফিরতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তা রিচার্ড বুক জানিয়েছেন, ‘‘আমরা গোটা পরিস্থিতির ওপর নজর রাখছি। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি।’’

IPL New Zealand ICC kane williamson ICC Test Cricket Championship IPL 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy