Advertisement
E-Paper

গ্যালারিতে উত্তেজনায় ফুটছিলেন রিতিকা, কারণ জানালেন মুম্বই সমর্থকরা

গত ম্যাচে শেষ ওভারে ৩১ রান দরকার ছিল কলকাতা নাইট রাইডার্সের। সেই সময় বল করতে আসেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। ম্যাচ শেষে ১০ রানে জয় পায় মুম্বই।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২১ ২০:৪৫
উত্তেজনায় ফুটছেন রোহিত শর্মার স্ত্রী রিতিকা সাজদে। সঙ্গে নাতাশা স্ট্যানকোভিচ ও পাঙ্খুরি শর্মা

উত্তেজনায় ফুটছেন রোহিত শর্মার স্ত্রী রিতিকা সাজদে। সঙ্গে নাতাশা স্ট্যানকোভিচ ও পাঙ্খুরি শর্মা ছবি টুইটার

বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচে গ্যালারিতে বসে উত্তেজনায় ফুটতে দেখা যায় রোহিত শর্মার স্ত্রী রিতিকা সাজদেকে। তাঁর এই প্রতিক্রিয়ার কারণ নিয়ে জল্পনা তৈরি হয় নেটমাধ্যমে। সমর্থকদের জন্য সেই রহস্য ফাঁস করল রোহিতের আইপিএল দল মুম্বই ইন্ডিয়ান্স। তারা জানিয়ে দিল, রোহিতকে হঠাৎ বল করতে দেখে অবাক হয়ে গিয়েছিলেন রিতিকা।

শেষ ৭ ওভারে ৪৯ রান দরকার ছিল কলকাতা নাইট রাইডার্সের। তখন বল করতে আসেন রোহিত শর্মা। ম্যাচ শেষে ১০ রানে জয় পায় মুম্বই। রিতিকার সঙ্গে ছিলেন হার্দিক পাণ্ড্যর স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ ও ক্রুণাল পাণ্ড্যর স্ত্রী পাঙ্খুরি শর্মা।

রিতিকার এই ভিডিয়ো দ্রুত ভাইরাল হয় নেটমাধ্যমে। ৫ লাখ মানুষ ইতিমধ্যেই দেখে ফেলেছেন। ২০১৪-র আইপিএলের পর প্রথমবার বল করতে দেখা গেল রোহিতকে। মুম্বই ইন্ডিয়ান্সের করা ১৫২রানের জবাবে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রানে শেষ হয় কেকেআরের ইনিংস।

rohit sharma Mumbai Indians kolkata knight riders Ritika Sajdeh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy