Advertisement
E-Paper

বাংলার শাহবাজ কৃতিত্ব নিতে নারাজ, কোহলীদের জেতাতে পেরেই খুশি

বাংলার রঞ্জি দলে গত কয়েক বছর ধরেই রয়েছেন। তখন খুব একটা চোখে পড়তেন না।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২১ ২০:০৯
বুধবার ম্যাচের মোড় ঘোরান শাহবাজ।

বুধবার ম্যাচের মোড় ঘোরান শাহবাজ। ছবি আইপিএল

বাংলার রঞ্জি দলে গত কয়েক বছর ধরেই রয়েছেন। তখন খুব একটা চোখে পড়তেন না। চুপচাপ লাজুক স্বভাবের ছেলে শুধু মাঠে নেমে নিজের কাজটাই করে যেতেন। বুধবার আইপিএলে তিনিই নায়ক। এক ওভারে তিন উইকেট নিয়ে বিরাট কোহলীর আরসিবি-কে কার্যত হারা ম্যাচ জিতিয়ে দিলেন শাহবাজ আহমেদ

দু’ওভারে ৭ রানে ৩ উইকেট নিয়েছিলেন শাহবাজ। ম্যাচের পর বলেছেন, “খুব চিন্তা হচ্ছিল। ওয়ার্নার আউট হওয়ার পরেই আমাকে ১৭তম ওভারটা দেওয়া হয়। উইকেটে তখন ঘূর্ণি ছিল। অধিনায়কও সেটা জানত। ওই দু’ওভার খেলাটাকে পুরো বদলে দিল। আমি শুধু দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি।”

বুধবারের ম্যাচের পর বেগুনি টুপি পেয়েছেন হর্ষল পটেল। তিনি বলেছেন, “নিজের পরিকল্পনা নিয়ে নিশ্চিত ছিলাম। জানতাম কী করতে চাই। সেটা প্রয়োগ করতে পারাই ছিল আসল ব্যাপার। যদিও এই ম্যাচে আমরা বেশ কিছু ভুল করেছি। কিন্তু আপাতত পরের ম্যাচে জেতাই আমাদের লক্ষ্য।”

Virat Kohli RCB Shahbaz Ahmed IPL 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy