Advertisement
E-Paper

শাকিবকে দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানাল কলকাতা নাইট রাইডার্স

নেটমাধ্যমে ১৩ সেকেন্ডের এই ভিডিয়ো প্রকাশ করে তারা। সেই ভিডিয়োতে তারা লেখে ‘আপনাদের সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা।’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২১ ১৯:২২
শাকিব আল হাসান

শাকিব আল হাসান ফাইল চিত্র

কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানালেন শাকিব আল হাসান। দলে বাঙালি কোনও ক্রিকেটার নেই। তাই বাংলাদেশের অল রাউন্ডারকে দিয়েই শুভেচ্ছা জানাল কেকেআর। বাঙালি আবেগকে সম্মান জানাতে এর আগেও বিভিন্ন উদ্যোগ নিয়েছে কেকেআর। এবারও কেকেআরের জার্সি পরে সাকিব সকল বাঙালিকে শুভেচ্ছা জানান।

নেটমাধ্যমে ১৩ সেকেন্ডের এই ভিডিয়ো প্রকাশ করে তারা। সেই ভিডিয়োতে তারা লেখে ‘আপনাদের সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা।’

এ মরসুমে আইপিএলের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয় পেলেও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারতে হয়েছে কেকেআরকে। রবিবার চেন্নাইতে বিরাট কোহলীর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। পরপর দুই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয় পেয়েছে বিরাট কোহলীরা।

আরও পড়ুন:

ব্যাঙ্গালোরের ম্যাচের পর মুম্বই উড়ে যাবে কেকেআর। ২১ এপ্রিল ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবেন অইন মর্গ্যানরা।

kolkata knight riders IPL 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy