৯ এপ্রিল বিরাট কোহলীর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করবে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। এর আগে পুরদমে মাঠে গা ঘামাচ্ছে ‘হিট ম্যান’এর দল। তবে একই সঙ্গে প্রথামাফিক বিজ্ঞাপনের শুটিংয়েও ব্যস্ত মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। টুইটারে সেই ছবিও দিলেন ভারতীয় দলের সহ অধিনায়ক।
টুইটারে রোহিত লিখেছেন, ‘আরও একটা দিন। আরও একটা শুটিং।’ সেই সব ধরনের ক্রিকেটে রানের বিচারে বিরাট অনেকটা এগিয়ে গেলেও, টি-টোয়েন্টিতে ছবি মুহূর্তে ভাইরাল হলেও সবাই কিন্তু বিরাট বনাম রোহিত লড়াই দেখার অপেক্ষায় রয়েছে। অধিনায়ক হিসেবে রোহিতের সাফল্য অনেক বেশি। সেটা বিরাটের অবর্তমানে এশিয়া কাপ জয় থেকে শুরু করে নিধহাস ট্রফি দখল করার ক্ষেত্রে দেখা গিয়েছিল।
এমনকি আইপিএলের ইতিহাসেও অধিনায়ক হিসেবে সাফল্য অনেক বেশি। রোহিতের মুম্বই এখনও পর্যন্ত যেখানে পাঁচবার জয়ের স্বাদ পেয়েছে, সেখানে বিরাটের ব্যাঙ্গালোর এখনও প্রথম ট্রফির খোঁজে রয়েছে। তাই জাতীয় দলের অধিনায়ক ও সহ অধিনায়কের দ্বৈরথ দেখার জন্য সবাই অপেক্ষায়।
Another day another set 😰Lights, camera ..... #IPL pic.twitter.com/EZU3JZ1XhJ
— Rohit Sharma (@ImRo45) April 5, 2021