Advertisement
E-Paper

আবার আইপিএল, আবার চেন্নাই সুপার কিংস, আবার ধোনি, দারুণ খুশি সুরেশ রায়না

দিল্লি ক্যাপিটালসের কাছে ম্যাচ হারতে হলেও ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী রায়না।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২১ ২১:৩০
সুরেশ রায়না

সুরেশ রায়না ছবি টুইটার

গত মরসুমে আইপিএলে না খেললেও এ মরসুমে ভাল শুরু করেছেন সুরেশ রায়না। প্রথম ম্যাচে জিততে না পারলেও অর্ধ শতরান করে সকলকে চমকে দিয়েছেন বাঁ হাতি এই ব্যাটসম্যান। তবে এমএস ধোনির চেন্নাই সুপার কিংসের দলে ফিরতে পেরে খুশি রায়নাও।

তিনি বলেন, ‘‘ধোনির দলে ফিরে আসতে পেরে অসাধারণ লাগছে। চেন্নাই সুপার কিংস অসাধারণ একটা দল। যারা ক্রিকেটারদের কথা সবসময় ভাবে। এই হলুদ জার্সি পরতে পারলে সবসময় ভাল লাগে। আমার কাছে এটা গর্বের।’’

দিল্লি ক্যাপিটালসের কাছে ম্যাচ হারতে হলেও ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী রায়না। তিনি বলেন, ‘‘ম্যাচটা জিততে না পারায় হতাশ। ১৫-২০ রান আরও করতে পারলে ভাল হত। আমার মনে হয় আমরা মাঝের ওভারগুলোতে ভাল বল করেছি। ভাল করে অনুশীলন করলে আমার মনে হয় আমরা ভাল কিছু করতে পারব।’’

CSK Suresh Raina IPL 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy