Advertisement
E-Paper

আইপিএলের প্রথম দুটি ম্যাচ দেখে কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

শুক্রবার আইপিএলের প্রথম ম্যাচ দেখতে চেন্নাই গিয়েছিলেন সৌরভ। ফিরে এসে শনিবার ভোট দেন তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২১ ১৪:১৬
সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায় ছবি ইনস্টাগ্রাম

শুক্রবার থেকে শুরু হওয়া আইপিএল নিয়ে উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়। পরপর দুটি ম্যাচই দারুণ হয়েছে বলে মনে করেন বিসিসিআই সভাপতি। রবিবার নেটমাধ্যমে নিজের ছবি দিয়ে সৌরভ লেখেন, ‘আইপিএলের শুরুতেই ২টো অসাধারণ ম্যাচ হল। দারুণ লাগল মাঠে বসে ম্যাচ দেখতে’।

শুক্রবার আইপিএলের প্রথম ম্যাচ দেখতে চেন্নাই গিয়েছিলেন সৌরভ। ফিরে এসে শনিবার ভোট দেন তিনি। প্রথম ম্যাচে শেষ বলে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় পায় বিরাট কোহলীর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শনিবার দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৭ উইকেটে হারিয়ে দেয় দিল্লি ক্যাপিটালস।

সুরেশ রায়না অর্ধ শতরান করলেও পৃথ্বী শ ও শিখর ধওয়নের অসাধারণ ব্যাটিংয়ের দৌলতে সহজেই মহেন্দ্র সিংহ ধোনির দলকে হারিয়ে দেয় দিল্লি ক্যাপিটালস। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স।

BCCI Sourav Ganguly IPL 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy