Advertisement
E-Paper

IPL 2021: ২০০তম ম্যাচ খেলতে নেমেও ‘অন্য কারণে’ বেশি গর্বিত কোহলী

সোমবার আরসিবি-র হয়ে ২০০তম ম্যাচ খেলে ফেললেন বিরাট কোহলী। প্রথম মরশুম থেকে এই দলের হয়ে খেলছেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২১ ২১:৫১
নীল জার্সি পরে কোহলী।

নীল জার্সি পরে কোহলী। ছবি টুইটার

সোমবার আরসিবি-র হয়ে ২০০তম ম্যাচ খেলে ফেললেন বিরাট কোহলী। প্রথম মরশুম থেকে এই দলের হয়ে খেলছেন। এক দলের হয়ে আইপিএল-এ সব থেকে বেশি ম্যাচ খেলে ফেললেন তিনি। তবে এই কীর্তির থেকেও কোভিড-যোদ্ধাদের সম্মানে বিশেষ নীল জার্সি পরতে পেরে বেশি গর্বিত কোহলী।

সোমবার ম্যাচ শুরুর আগে বলেন, “২০০তম ম্যাচের থেকেও আমার কাছে এই জার্সি পরাটা বেশি গুরুত্বপূর্ণ। মে মাসেই আমরা বলেছিলাম যে কোভিড-যোদ্ধাদের সম্মান জানাতে বিশেষ জার্সি পরে নামব। সেটাই করেছি। এই জার্সি নিলামে তোলা হবে এবং সেই টাকা ওদেরই কাজে লাগবে।”

বিশেষ এই দিনটি অবশ্য ভাল গেল না কোহলীর কাছে। নিজে ব্যাট হাতে সফল হতে পারলেন না। মাত্র ৪ বলে ৫ রান করেই ফিরে যান। দলও আউট হয়ে গিয়েছে ৯২ রানে।

Virat Kohli IPL 2021 RCB
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy