Advertisement
E-Paper

হার্দিকদের হারিয়ে গুজরাতেরই ক্রিকেটারকে নিল কেকেআর! শ্রেয়সের বদলি পেয়ে গেল নাইটরা?

আইপিএল চলাকালীন আরও এক ক্রিকেটারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। দলের অধিনায়ক শ্রেয়স আয়ারের বদলি হিসাবে কে ভারতীয় ক্রিকেটারকে দলে নিয়েছে কেকেআর?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ২০:০৩
Picture of KKR cricketers

আইপিএল চলাকালীনই আরওো এক ক্রিকেটারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। —ফাইল চিত্র

আগের ম্যাচে গুজরাত টাইটান্সকে হারিয়ে এ বার গুজরাতেরই ক্রিকেটারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। তাঁর নাম আর্য দেশাই। এ বারের আইপিএলের বাকি মরসুমের জন্য নেওয়া হয়েছে তাঁকে। এ কথা জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

ঘরোয়া ক্রিকেটে গুজরাতের হয়ে খেলেন আর্য। ৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন এই ব্যাটার। করেছেন ১৫১ রান। মাত্র ২০ বছর বয়স আর্যর। ২০ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছে নাইট রাইডার্স।

চলতি বছর জানুয়ারি মাসেই গুজরাতের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে আর্যর। কিন্তু এখনও পর্যন্ত রাজ্য দলের হয়ে লিস্ট এ খেলা হয়নি তাঁর।

চোটের কারণে এ বারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন কেকেআরের অধিনায়ক শ্রেয়স আয়ার। তাঁর বদলে অধিনায়ক করা হয়েছে নীতীশ রানাকে। এর আগে পর্যন্ত শ্রেয়সের বদলি ঘোষণা করেনি কেকেআর। তাই মনে করা হচ্ছে, শ্রেয়সের বদলি হিসাবেই দলে নেওয়া হয়েছে আর্যকে। তবে তিনিই শ্রেয়সের বদলি কি না সে বিষয়ে কেকেআরের তরফে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি।

IPL 2023 KKR Shreyas Iyer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy