Advertisement
E-Paper

IPL 2022: আইপিএল থেকে ছিটকে যাওয়ার পরে সমর্থকদের কী বার্তা দিলেন ধোনিদের ১৪ কোটির বোলার

এ বারের আইপিএলের আগে নিলামে ১৪ কোটি টাকায় চাহারকে কেনে চেন্নাই। কিন্তু তাঁকে প্রথম ম্যাচ থেকে পাওয়া যায়নি। তার খেসারত দিতে হয়েছে দলকে। এখনও পর্যন্ত পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হারতে হয়েছে ধোনি-জাডেজাদের দলকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ১৪:৩৮
চোটে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন চাহার

চোটে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন চাহার ফাইল চিত্র

প্রথমে জানা গিয়েছিল চোটের কারণে আইপিএলের কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না। কিন্তু সেই চোট সারাতে গিয়ে ফের চোট পান চেন্নাই সুপার কিংসের বোলার দীপক চাহার। ফলে এই মরসুমে আর খেলা হচ্ছে না তাঁর। প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়ে সমর্থকদের বার্তা দিলেন চাহার।
শুক্রবার জানা যায় যে এ বারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন চাহার। তার পরেই মেটমাধ্যমে তিনি লেখেন, ‘চোটের কারণে এই বছরের আইপিএল খেলতে না পারায় দুঃখিত। সত্যিই খেলতে চেয়েছিলাম। তবে প্রতি বারের মতো এ বারও আরও ভাল হয়ে ফিরে আসব। কঠিন সময়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’

ফেব্রুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পান চাহার। তার পর থেকে এক মাসের বেশি সময় ধরে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন তিনি। পুরনো চোট এখনও পুরোপুরি সারেনি। জানা গিয়েছিল, আইপিএলের বেশ কিছু ম্যাচে খেলতে পারবেন না চাহার। তবে চেন্নাই শিবিরের আশা ছিল, এপ্রিলের শেষ দিকে দলে ফিরবেন তিনি। হ্যামস্ট্রিংয়ের চোট সারাতে গিয়ে পিঠে চোট পাওয়ার পরে সেই আশা শেষ হয়ে যায়।

এ বারের আইপিএলের আগে নিলামে ১৪ কোটি টাকায় চাহারকে কেনে চেন্নাই। কিন্তু তাঁকে প্রথম ম্যাচ থেকে পাওয়া যায়নি। তার খেসারত দিতে হয়েছে দলকে। এখনও পর্যন্ত পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হারতে হয়েছে ধোনি-জাডেজাদের দলকে। চেন্নাইয়ের সব থেকে বড় সমস্যা হচ্ছে পাওয়ার প্লে-তে উইকেট তুলতে না পারা। সেই কাজটা করতেন চাহার। তিনি না থাকায় বাকিরা চেষ্টা করেও সফল হননি। তাই চাহারকে প্রয়োজন ছিল দলের। কিন্তু সেটা আর এই মরসুমে হচ্ছে না।

IPL 2022 Deepak Chahar MS Dhoni CSK
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy