Advertisement
E-Paper

IPL 2022: আনন্দবাজার অনলাইনের বিচারে রাজস্থান-কলকাতা ম্যাচের সেরা জস বাটলার

প্রথমে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। চলতি আইপিএলে দ্বিতীয় শতরান করে ফেললেন জস বাটলার।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২২ ২৩:৪৬
শতরান করলেন বাটলার

শতরান করলেন বাটলার ছবি আইপিএল

প্রথমে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। চলতি আইপিএলে দ্বিতীয় শতরান করে ফেললেন জস বাটলার। রাজস্থানের এই ওপেনারকে রোখা যাচ্ছে না। নিলামের আগে তাঁকে ধরে রেখেছিল রাজস্থান। তারই সুফল প্রত্যেক ম্যাচে দিয়ে যাচ্ছেন ইংল্যান্ডের ব্যাটার। সঙ্গত কারণেই তিনি আনন্দবাজার অনলাইনের বিচারে ম্যাচের সেরা।

ব্রেবোর্ন স্টেডিয়ামে যেন তাণ্ডব চালালেন বাটলার। শুরু থেকে সেই যে মারকুটে ব্যাটিং শুরু করেছিলেন, কলকাতার কোনও বোলারকেই রেয়াত করেননি তিনি। উমেশ যাদব, শিবম মাভি, বরুণ চক্রবর্তী, প্যাট কামিন্স — যেই সামনে এসেছেন উড়ে গিয়েছেন। মুম্বই ম্যাচের থেকেও বেশি মারকুটে ছিলেন বাটলার। শেষ পর্যন্ত তিনি ৬১ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন। মেরেছেন ৯টি চার এবং ৫টি ছয়। ৬ ম্যাচের ৩৭৫ রান হয়ে গেল। কমলা টুপি বাগানোর দিকে আরও কিছুটা এগিয়ে গেলেন তিনি।

ম্যাচের মাঝে বাটলারকে ধরেছিল সম্প্রচারকারী সংস্থা। সেখানে তিনি বলেন, “দু’টি শতরানই উপভোগ করেছি। তবে আজ আরও বেশি সাবলীল ভাবে খেলেছি। শুরুতে খেলতে একটু সমস্যা হচ্ছিল। কিন্তু এক বার হাত জমে যাওয়ার পরে খেলতে সমস্যা হয়নি। পরের দিকে ব্যাটে ভাল বল আসছিল। তাই এই শতরানকেই এগিয়ে রাখব।”

Jos Buttler Rajasthan Royals IPL 2022 Umesh Yadav Pat Cummins
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy