Advertisement
E-Paper

IPL 2022: মাঠে নামার আগে কোন মন্ত্র দেওয়া হয়েছিল মার্শকে? জানালেন ওয়ার্নার

শুধু মার্শ নন, ওয়ার্নারের প্রশংসা পেয়েছেন দিল্লির বোলাররা। চেতন সাকারিয়ারা রাজস্থানকে ১৬০ রানে আটকে রাখে। ওয়ার্নার বলেন, “বোলাররাও খুব ভাল বল করেছে। পিচে গতি ছিল, বাউন্স ছিল, সঠিক লেংথে বল করে যাওয়া খুব সহজ ছিল না।”

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ মে ২০২২ ০৯:৫৪
রাজস্থানকে হারানোর দুই নায়ক ওয়ার্নার এবং মার্শ।

রাজস্থানকে হারানোর দুই নায়ক ওয়ার্নার এবং মার্শ। ছবি: আইপিএল

আইপিএলের প্লে-অফে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে বুধবার জিততেই হত দিল্লি ক্যাপিটালসকে। বার বার করোনায় জর্জরিত দলটি রাজস্থান রয়্যালসকে হারিয়ে দেয় ৮ উইকেটে। সেই জয়ের পিছনে বড় ভূমিকা নেন মিচেল মার্শ। ৬২ বলে ৮৯ রান করেন তিনি। দাপটের সঙ্গে জিতে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল দিল্লি।

মার্শের সঙ্গে বুধবার দিল্লির জয়ের পিছনে ভূমিকা ছিল ডেভিড ওয়ার্নারেরও। ৪১ বলে ৫২ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার যদিও মার্শকে প্রশংসায় ভরিয়ে দিলেন। দু’জনে ১৪৪ রানের জুটি গড়েন। ওয়ার্নার বলেন, “মার্শ দারুণ ব্যাটিং করল। শুরু থেকেই ইতিবাচক ছিল ও। আমরা শুধু বলে দিয়েছিলাম মার্শ যদি ৮০-৯০ রান করতে পারে, তা হলে ও আমাদের ম্যাচ জেতাতে পারবে।”

শুধু মার্শ নন, ওয়ার্নারের প্রশংসা পেয়েছেন দিল্লির বোলাররা। চেতন সাকারিয়ারা রাজস্থানকে ১৬০ রানে আটকে রাখে। ওয়ার্নার বলেন, “বোলাররাও খুব ভাল বল করেছে। পিচে গতি ছিল, বাউন্স ছিল, সঠিক লেংথে বল করে যাওয়া খুব সহজ ছিল না।”

এই জয়ের ফল পয়েন্ট নিয়ে তালিকায় পঞ্চম স্থান ধরে রাখল দিল্লি। তাদের নেট রানরেট +০.২১০। ওয়ার্নার বুঝতে পেরেছিলেন বেশি বল বাকি থাকতে ম্যাচ জিততে পারলে নেট রানরেট ভাল হবে। সেই চেষ্টা করেছিলেন তাঁরা। তিনি বলেন, “প্রথম চারের মধ্যে থাকতে হলে নেট রানরেট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সবাই চেষ্টাই করছে। এই জয়টা খুব প্রয়োজন ছিল।”

সোমবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস।

David Warner Delhi Capitals IPL 2022 Mitchell Marsh Rajasthan Royals Chetan Sakariya
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy