Advertisement
E-Paper

IPL 2022: ম্যাচ রেফারি, আম্পায়ারদের বিচারে পঞ্জাব-হায়দরাবাদ ম্যাচের সেরা হরপ্রীত ব্রার

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ মে ২০২২ ২৩:৪৫

—ফাইল চিত্র

সানরাইজার্স হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়ে শেষ করল পঞ্জাব কিংস। সেই জয়ের পিছনে বড় ভূমিকা নিলেন পঞ্জাবের বোলাররা। তাঁদের মধ্যে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন হরপ্রীত ব্রার।

রবিবার লিগ পর্বের শেষ ম্যাচ মুখোমুখি হয় পঞ্জাব এবং হায়দরাবাদ। পয়েন্টের বিচারে গুরুত্বহীন হয়ে যাওয়া এই ম্যাচে দাপট দেখালেন পঞ্জাবের বোলাররা। বিশেষ করে হরপ্রীত। ৪ ওভারে ২৬ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী এবং এডেন মার্করামের উইকেট নেন তিনি। এই তিন ব্যাটারই রানের মধ্যে ছিলেন। রবিবার বেশ কিছু রান করে ক্রিজে জমেও গিয়েছিলেন তাঁরা। কিন্তু হরপ্রীত তাঁদের খুব বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে দেননি। হায়দরাবাদ শেষ হয়ে যায় মাত্র ১৫৭ রানে।

হরপ্রীত উইকেট পেলেও রবিবার ভারতীয় দলে ডাক পাওয়া আর্শদীপ সিংহ কোনও উইকেট পাননি। ৪ ওভার বল করে তিনি দেন মাত্র ২৫ রান। কিন্তু সাফল্য আসেনি। যদিও গোটা আইপিএলে দারুণ বল করেছেন তিনি।

IPL 2022 Harpreet Brar Punjab Kings
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy