Advertisement
E-Paper

IPL 2022: পঞ্জাবের বোলারে মুগ্ধ শাস্ত্রী, দ্রুত দেখতে চান জাতীয় দলে

এ বারের আইপিএলে খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে চলেছে পঞ্জাব কিংস। কিন্তু বল হাতে ইতিমধ্যেই নজর কেড়েছেন সেই দলের অর্শদীপ সিংহ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২২ ১৬:৪৭
কাকে মনে ধরল শাস্ত্রীর

কাকে মনে ধরল শাস্ত্রীর ফাইল ছবি

এ বারের আইপিএলে খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে চলেছে পঞ্জাব কিংস। কিন্তু বল হাতে ইতিমধ্যেই নজর কেড়েছেন সেই দলের অর্শদীপ সিংহ। বাঁ হাতি জোরে বোলার একের পর এক ম্যাচে উইকেট নেওয়ার পাশাপাশি কৃপণ বোলিং করছেন। তাঁকে নিয়ে মুগ্ধ রবি শাস্ত্রীও। ভারতের প্রাক্তন কোচ মনে করছেন, খুব তাড়াতাড়ি জাতীয় দলের হয়ে খেলতে চলেছেন অর্শদীপ।

২০১৯-এ আইপিএলে অভিষেক হয়। পঞ্জাবে তিনি চতুর্থ মরসুম খেলছেন। তাঁকে নিলামে ধরে রেখেছিল পঞ্জাব। নতুন বলে তিনি দিনের পর দিন ক্ষুরধার হয়ে উঠছেন। শাস্ত্রী বলেছেন, “ও তরুণ একজন বোলার। ধারাবাহিক ভাবে ভাল খেলছে। চাপ থাকলেও সেটা বুঝতে দিচ্ছে না। নিজের স্নায়ু ধরে রাখছে। ডেথ ওভারেও মাথা ঠান্ডা রেখে বোলিং করছে।”

শাস্ত্রীর ব্যাখ্যা, “এর থেকেই বোঝা যায় কত দ্রুত উন্নতি করছে। জাতীয় দলে যে কোনও মুহূর্তে সুযোগ পেতে পারে। নির্বাচকরা নিশ্চয়ই ওর উপরে নজর রাখছে।” ভারতীয় দলে বাঁ হাতি জোরে বোলারের এই মুহূর্তে অভাব রয়েছে। সেই জায়গা নেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন অর্শদীপ। দুর্দান্ত বোলিংয়ের জন্য সীমিত ওভারের দলে সুযোগ পেতেই পারেন তিনি।

Ravi Shastri Arshdeep Singh Punjab Kings IPL 2022
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy