Advertisement
E-Paper

IPL 2022: আরও উন্নতি করতে হবে অশ্বিনকে, কেন এমন বললেন সঙ্গকারা

ঘনিষ্ঠ মহলে অশ্বিনের পরিচয় ক্রিকেট বিজ্ঞানী হিসেবে। খেলা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালবাসেন তিনি। কিন্তু আইপিএলে বল হাতে তেমন সাফল্য পাননি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ মে ২০২২ ১৮:২২
রবিচন্দ্রন অশ্বিন।

রবিচন্দ্রন অশ্বিন। ছবি: আইপিএল

কয়েক দিন আগেই রবিচন্দ্রন অশ্বিন বলেছিলেন, পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যেতে চান। সমালোচনা হলেও এই পথ থেকে সরবেন না তিনি। কিন্তু রাজস্থান রয়্যালসের ক্রিকেট নির্দেশক কুমার সঙ্গকারার মতে, অশ্বিনের উচিত আরও বেশি অফ-স্পিন বল করা।

সদ্য সমাপ্ত আইপিএলে ১৭টি ম্যাচ খেলে ১২টি উইকেট পেয়েছেন অশ্বিন। হরভজন সিংহের পর দ্বিতীয় অফ-স্পিনার হিসেবে প্রতিযোগিতায় ১৫০টি উইকেট নেওয়ার কৃতিত্বও অর্জন করেছেন। কিন্তু অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে আরও আগ্রাসী বোলিং প্রত্যাশা করেন সঙ্গকারা। পরের আইপিএলে তিনি অশ্বিনকে আরও আগ্রাসী বোলার হিসেবে দেখতে চান।

সঙ্গকারা বলেছেন, ‘‘অশ্বিন আমাদের দলের হয়ে দুর্দান্ত ভূমিকা পালন করেছে। ও একজন সেরা মানের ক্রিকেটার। প্রচুর সাফল্য পেয়েছে। কিন্তু এখনও কয়েকটা জায়গায় ওর উন্নতি করার সুযোগ রয়েছে। সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করা দরকার। চাইব অশ্বিন আরও বেশি করে অফ-স্পিন বল করুক।’’

আইপিএল ফাইনালে অশ্বিন তেমন ভাল পারফর্ম করতে পারেননি। ছয় নম্বরে ব্যাট করতে নেমে করেছেন ৬ রান। ৩ ওভার বল করে ৩২ রান দিলেও উইকেট পাননি। প্রতিযোগিতায় বোলার অশ্বিনের সেরা পারফরম্যান্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১৭ রানে ৩ উইকেট। প্রতিযোগিতায় বোলার অশ্বিনের সামগ্রিক পারফরম্যান্সেও তেমন সন্তুষ্ট নন সঙ্গকারা। সম্ভবত সে কারণেই তিনি অভিজ্ঞ অফ-স্পিনারকে আরও বেশি করে বোলিংয়ের উপর নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন।

Ravichandran Ashwin Kumar Sangakkara IPL 2022 Rajasthan Royals
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy