Advertisement
E-Paper

IPL 2022: ২০৭ রান তুলেও জেতার ব্যাপারে নিশ্চিত হতে পারছেন না পতিদার

পতিদার রান পেলেও বুধবার ব্যর্থ ফ্যাফ ডুপ্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েল। বিরাট কোহলী করেন ২৫ রান।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মে ২০২২ ২২:৪০

ছবি: আইপিএল

ইডেনের মাঠে শতরান। রজত পতিদার এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে দুশো রানের গণ্ডি পার করিয়ে দিলেন তিনি। কিন্তু তার পরেও তিনি নিশ্চিত নন জয়ের ব্যাপারে।

মঙ্গলবার ম্যাচ শেষে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, “এই পিচে দুশো রান করেও নিশ্চিন্ত হওয়া যাবে না।” সেই কথাই শোনা গেল বুধবার পতিদারের গলায়। শতরানের তিনি বলেন, “ভাল লাগছে যে আমরা এই বিশাল রান করতে পেরেছি। দারুণ পিচ। এই রান রক্ষা করা সহজ হবে না। কিন্তু ভাল বল করলে, আমাদের ম্যাচ জেতার সুযোগ রয়েছে। আমি ফাঁক দেখে খেলার চেষ্টা করছিলাম। শতরানের কথা মাথায় রেখে খেলিনি। শুধু চেষ্টা করছিলাম যত বেশি রান করা যায়।”

পতিদার রান পেলেও বুধবার ব্যর্থ ফ্যাফ ডুপ্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েল। বিরাট কোহলী করেন ২৫ রান। লখনউ সুপার জায়ান্টসের সামনে ২০৮ রানের লক্ষ্য রাখে বেঙ্গালুরু।

Rajat Patidar RCB IPL 2022 Royal Challengers Bangalore Lucknow Super Giants
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy