Advertisement
E-Paper

IPL 2022: আনন্দবাজার অনলাইনের বিচারে কলকাতা-হায়দরাবাদ ম্যাচের সেরা স্যাম বিলিংস

গুরুত্বপূর্ণ সময়ে তাঁর ব্যাট থেকে মূল্যবান ৩৪ রানের ইনিংস এসেছে। সেই সময়ে কেউ টিকে না গেলে কেকেআর ভদ্রস্থ রান তুলতে পারত না।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মে ২০২২ ২৩:৫১
স্যাম বিলিংস।

স্যাম বিলিংস। ফাইল ছবি

স্যাম বিলিংসকে ম্যাচের কলকাতা বনাম হায়দরাবাদ ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নিল আনন্দবাজার অনলাইন। মাঝের দিকে নেমে ভাল খেলার জন্যেই তাঁকে ম্যাচের সেরা বাছা হয়েছে। গুরুত্বপূর্ণ সময়ে তাঁর ব্যাট থেকে মূল্যবান ৩৪ রানের ইনিংস এসেছে। সেই সময়ে কেউ টিকে না গেলে কেকেআর ভদ্রস্থ রান তুলতে পারত না।

শনিবারের ম্যাচে কেকেআর-কে জিততেই হত। শ্রেয়স আয়ার আবার সাহস করে ব্যাটিং নিয়েছিলেন। শুরুতে বেঙ্কটেশ আয়ারকে হারিয়েছিল কলকাতা। অজিঙ্ক রহাণে খেলছিলেন বটে। কিন্তু রান তোলার গতি কম ছিল। নীতীশ রানা এবং শ্রেয়সও বেশি রান করতে পারেননি। ফলে কাউকে একটা মাঝের দিকে দায়িত্ব নিতেই হত। সেই কাজটাই করলেন বিলিংস।

এর আগে ওপেনিংয়ে নামানো হয়েছিল তাঁকে। কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি। তবে মাঝের দিকে নেমে কাজের কাজটা করে দিলেন। আন্দ্রে রাসেলের সঙ্গে তাঁর জুটি কলকাতাকে ভাল রানে পৌঁছে দেয়।

KKR kolkata knight riders IPL 2022 Sam Billings
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy