Advertisement
E-Paper

সেরেছে চোট, ছিটকে যাওয়ার আশঙ্কা থাকলেও খেলতে নামলেন রাজস্থানের ব্যাটার

এই ব্যাটার আগামী এক সপ্তাহে আইপিএলে খেলতে পারবেন না বলে জানা গিয়েছিল। তাঁর আঙুলের চোট নাকি পুরোপুরি সারেনি। তবে শনিবার খেলতে নামলেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ ১১:৪৬
jos buttler

রাজস্থানের ব্যাটার খেলতে নামলেন শনিবার। ছবি: আইপিএল

ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন আঙুলে। রাজস্থানের সেই ব্যাটার জস বাটলার আগামী এক সপ্তাহ আইপিএলে খেলতে পারবেন না, এমনটাই শোনা গিয়েছিল। তাঁর আঙুলের চোট নাকি পুরোপুরি সারেনি। কিন্তু শনিবার তিনি দিল্লির বিরুদ্ধে খেলতে নামলেন।

সেই ম্যাচে যে বাটলারের খেলার কথা ছিল না। এর পর ১২ এপ্রিল চেন্নাই সুপার কিংস এবং ১৬ এপ্রিল গুজরাত টাইটান্স ম্যাচেও বাটলারকে পাওয়া যাবে না বলে মনে করা হয়েছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তাঁকে পাওয়া নিয়ে কোনও অসুবিধা নেই। যদি না ফের চোট বাড়ে।

বুধবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে যায় রাজস্থান। সেই ম্যাচেই চোট পান বাটলার। শেষ ওভারে জেসন হোল্ডারের বোলিংয়ে পঞ্জাবের ব্যাটার শাহরুখ খানের ক্যাচ নিতে অনেকটা দৌড়ে এগিয়ে এসেছিলেন তিনি। ক্যাচটি নিলেও আঙুলে চোট লাগে তাঁর। পরে আঙুলে দু’টি সেলাই করা হয়। ক্যাচ নেওয়ার পরে বাটলারের চোখমুখ দেখেই বোঝা যাচ্ছিল কতটা যন্ত্রণা পেয়েছেন তিনি। দু’বল বাকি থাকতেই মাঠ ছেড়ে বেরিয়ে যান।

পরে রাজস্থান ব্যাট করতে নামার সময় বাটলারের জায়গায় রবিচন্দ্রন অশ্বিনকে ওপেন করতে হয়। বাটলারের হাতে তখন সেলাই করা হচ্ছিল। ম্যাচের পর এ বিষয়ে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যশ ফিট ছিল না। ওর হাতে তখন সেলাই করা হচ্ছিল।” তিনে নেমে ১১ বলে ১৯ রানের বেশি করতে পারেননি বাটলার। পরে সেরা ক্যাচের পুরস্কার নিতে এসেছিলেন ইংরেজ ব্যাটার। তখন তাঁর হাতে মোটা সাদা রঙের ব্যান্ডেজ দেখা গিয়েছে।

IPL 2023 Rajasthan Royals Jos Buttler
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy