Advertisement
E-Paper

ইউরোর আগে স্বস্তি বেলজিয়ামে, চোখের অস্ত্রোপচারের পর দলে যোগ দিচ্ছেন কেভিন দ্য ব্রুইন

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বিপক্ষ ফুটবলারের সঙ্গে সংঘর্ষে চোখের সকেটে চোট পান দ্য ব্রুইন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জুন ২০২১ ১১:৫৪
কেভিন দ্য ব্রুইন

কেভিন দ্য ব্রুইন ফাইল ছবি

স্বস্তি বেলজিয়াম ফুটবল দলে। চোখে অস্ত্রোপচারের পর দলে যোগ দিতে চলেছেন কেভিন দ্য ব্রুইন। সোমবার তিনি দলে যোগ দেবেন। ইউরো কাপে নামার আগে তাই চিন্তামুক্ত হল বিশ্বের এক নম্বর দল।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বিপক্ষ ফুটবলারের সঙ্গে সংঘর্ষে চোখের সকেটে চোট পান দ্য ব্রুইন। ছোট অস্ত্রোপচারের পর তিনি সুস্থ হয়ে উঠেছেন। কোচ রবের্তো মার্তিনেজ বলেছেন, “অস্ত্রোপচার ভাল হয়েছে। আপাতত দ্য ব্রুইনের দলে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছি। দীর্ঘমেয়াদী সুস্থতার কথা ভেবে এই অস্ত্রোপচার জরুরি ছিল। মাত্র ২০ মিনিট লেগেছে।”

এখনও পর্যন্ত এক বারও ইউরো কাপ পায়নি বেলজিয়াম। কিন্তু এবার তাঁদের দল নামীদামী ফুটবলারে ভর্তি। রোমেলু লুকাকু, এডেন হ্যাজার্ড, দ্য ব্রুইনদের নিয়ে স্বপ্ন দেখছেন সমর্থকরা। রবিবার রাতে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবেন তাঁরা। আগের ম্যাচে গ্রিসের বিরুদ্ধে ১-১ ড্র করেছে বেলজিয়াম।

belgium Roberto Martínez Kevin De Bruyne Belgium Football
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy