Advertisement
E-Paper

T20 World Cup 2021: কোহলীদের বিরুদ্ধে নামার আগে ‘মারো, মুঝে মারো’, পাকিস্তান ভক্তের আবেগঘন ভিডিয়ো

২০১৯ সালে বিশ্বকাপে ভারতের কাছে হেরে যাওয়ার পর পাকিস্তানের এক সমর্থকের কান্না এখনও বেশ পরিচিতি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২১ ১০:৩৩
পাকিস্তানের সমর্থক শাকিব।

পাকিস্তানের সমর্থক শাকিব। ছবি: টুইটার থেকে

তিন দিন পরেই ভারত বনাম পাকিস্তান ম্যাচ। টি২০ বিশ্বকাপে দুই দলেরই প্রথম ম্যাচ রবিবার। গুরুত্বপূর্ণ সেই ম্যাচ নিয়ে ক্রিকেটারদের মতো প্রস্তুতি নিচ্ছেন সমর্থকরাও।

২০১৯ সালে বিশ্বকাপে ভারতের কাছে হেরে যাওয়ার পর পাকিস্তানের এক সমর্থকের কান্না এখনও বেশ পরিচিতি। তিনি ‘মারো, মুঝে মারো’ বলে কান্নায় ভেঙে পড়েছিলেন সে বার। রবিবারের ম্যাচের আগে ফের আলোচনায় সেই পাকিস্তান সমর্থক মোমিন শাকিব।

শাকিবের নতুন ভিডিয়োতে তিনি বলেন, “ভারত-পাকিস্তান ম্যাচের জন্য আপনি তৈরি? দুটোই তো ম্যাচ আছে। একটা পাকিস্তান-ভারত, অন্যটা আমির খানের লগান ছবির। মনে হচ্ছে যেন কালকেই ২০১৯ সালের ম্যাচটা শেষ হয়েছে। সময় কী ভাবে কেটে গিয়েছে বুঝতেই পারলাম না। পাকিস্তানের জন্য এই ম্যাচটা জেতা খুব জরুরি।”

শাকিবের সেই ভিডিয়ো।

বিশ্বকাপের মঞ্চে এখনও অবধি ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। টি২০ বিশ্বকাপে পাঁচ বার মুখোমুখি হয়ে প্রতি বার হারতে হয়েছে শাকিবদের। রবিবার ফের মুখোমুখি হবে দুই দল।

T20 World Cup 2021 Team India pakistan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy