Advertisement
E-Paper

পেলের স্মারক নিলাম

জীবনের অমূল্য কিছু স্মারক নিলামে তুলছেন ফুটবল সম্রাট পেলে। যুক্তরাষ্ট্রের এক নিলাম সংস্থার মাধ্যমে প্রায় দু’হাজার স্মারক নিলাম করছেন তিনি। যার মধ্যে রয়েছে তিন বিশ্বকাপ জয়ের তিনটি পদক এবং বিশেষ ভাবে তাঁর সম্মানে তৈরি জুলে রিমে ট্রফির নকল, হাজারতম গোলের বল ও মুকুট। বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র ট্রফিটারই দাম উঠতে পারে দশ লক্ষ মার্কিন ডলার।

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৬ ০৩:৩৩

জীবনের অমূল্য কিছু স্মারক নিলামে তুলছেন ফুটবল সম্রাট পেলে। যুক্তরাষ্ট্রের এক নিলাম সংস্থার মাধ্যমে প্রায় দু’হাজার স্মারক নিলাম করছেন তিনি। যার মধ্যে রয়েছে তিন বিশ্বকাপ জয়ের তিনটি পদক এবং বিশেষ ভাবে তাঁর সম্মানে তৈরি জুলে রিমে ট্রফির নকল, হাজারতম গোলের বল ও মুকুট। বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র ট্রফিটারই দাম উঠতে পারে দশ লক্ষ মার্কিন ডলার। পঁচাত্তর বছরের কিংবদন্তি নিজে বলেছেন, ‘‘চাই সংগ্রাহক আর ফ্যানরা আমার ইতিহাসের অংশীদার হোন। আশা করি আমার মতো ওঁরাও এই জিনিসগুলোর মালিকানায় গর্বিত হবেন আর নতিনাতনিদের আমার গল্প শোনাবেন।’’ পেলে স্যান্টোসের সংগ্রহশালায় আগেই নিজের বেশ কিছু স্মারক দান করেছিলেন। এ বার জানিয়েছেন নিলামের টাকার একটা অংশ দান করবেন ব্রাজিলের এক শিশু হাসপাতালকে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy