Advertisement
E-Paper

চিন ওপেন থেকে ছিটকে গেলেন বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধু

প্রথম গেম দাপটের সঙ্গে শুরু করেছিলেন সিন্ধু। প্রথমেই ৩-০ এগিয়ে যান তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৩০
ছিটকে গেলেন সিন্ধু।

ছিটকে গেলেন সিন্ধু।

চিন ওপেনে অভিযান শেষ বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধুর। প্রি কোয়ার্টার ফাইনালে তাইল্যান্ডের চোচুয়ং-এর কাছে হার মানেন হায়দরাবাদি তারকা। ৫০ মিনিটের বেশি সময় ধরে চলা ম্যাচের ফলাফল ২১-১২, ১৩-২১, ১৯-২১।

প্রথম গেম দাপটের সঙ্গে শুরু করেছিলেন সিন্ধু। প্রথমেই ৩-০ এগিয়ে যান তিনি। প্রথম গেমে একটা সময়ে সিন্ধু এগিয়ে যান ৭-১। এর পরে তাইল্যান্ডের তারকা মরিয়া লড়াই শুরু করেন। ব্রেকের সময়ে খেলার ফল ছিল ১০-১১।

এর পরে সিন্ধু টানা আটটি স্ট্রেট পয়েন্ট জিতে নেন। খুব সহজেই প্রথম গেমটা জিতে নেন ভারতীয় তারকা। দ্বিতীয় গেমে চোচংওয়ং শুরু করেন আক্রমণাত্মক মেজাজে। দ্বিতীয় গেমের শুরুতেই ৫-১ এগিয়ে যান তিনি। সিন্ধু লড়াই করে ম্যাচে ফেরার চেষ্টা করেন।

কিন্তু, তাইল্যান্ডের তারকার আক্রমণাত্মক খেলায় সিন্ধু হারিয়ে যেতে থাকেন। তৃতীয় গেমেও দাপট দেখিয়ে ম্যাচ জিতে নেন তাইল্যান্ডের তারকা। এর আগে বুধবার হায়দরাবাদি তারকা মাত্র ৩৪ মিনিটে উড়িয়ে দিয়েছিলেন অলিম্পিক্স চ্যাম্পিয়ন লি জুয়েরুইকে। এ দিন ছন্দপতন হয়। আগেই ছিটকে গিয়েছিলেন সাইনা নেহওয়াল। এ দিন সিন্ধুও হেরে যাওয়ায় চিন ওপেনে ভারতের চ্যালেঞ্জ শেষ হয়ে গেল।

PV Sindhu Badminton China Open
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy