Advertisement
E-Paper

PV Sindhu: শেষ ধাপে ফের হোঁচট সিন্ধুর, হেরে গেলেন বিশ্ব ট্যুর ফাইনালসের ফাইনালে

৪০ মিনিটের এই ম্যাচে সিয়ুংয়ের কাছে দাঁড়াতেই পারেননি সিন্ধু। কার্যত আত্মসমর্পণ করেছেন। ম্যাচের পর সে কথা স্বীকারও করেছেন সিন্ধু।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ ১৫:৪৭
ফের হারলেন সিন্ধু।

ফের হারলেন সিন্ধু। ফাইল ছবি

শেষ ধাপটা এ বারও পার করতে পারলেন না পিভি সিন্ধু। বিশ্ব ট্যুর ফাইনালসের ফাইনালে আবার হেরে গেলেন তিনি। রবিবার দক্ষিণ কোরিয়ার আন সিয়ুংয়ের কাছে পরাজিত হলেন তিনি। সিন্ধু হারলেন ১৬-২১, ১২-২১ ফলে। টানা তিন বার দক্ষিণ কোরিয়ার এই ব্যাডমিন্টন খেলোয়াড়ের কাছে হারলেন সিন্ধু।

৪০ মিনিটের এই ম্যাচে সিয়ুংয়ের কাছে দাঁড়াতেই পারেননি সিন্ধু। কার্যত আত্মসমর্পণ করেছেন। ম্যাচের পর সে কথা স্বীকারও করেছেন সিন্ধু। বলেছেন, “আন ভাল খেলোয়াড়। আমি জানতাম ম্যাচটা সহজ হবে না। ভাল প্রস্তুতি নিয়েছিলাম। তবে প্রথম থেকে ওকে এগিয়ে যেতে দেওয়া উচিত হয়নি। শেষ দিকে কয়েকটা পয়েন্ট নেওয়ার চেষ্টা করলেও তা কাজে লাগেনি। দুঃখ লাগলেও আমার কাছে এটা একটা শিক্ষা।”

রবিবারের ম্যাচে সিয়ুংকে অনেক বেশি সপ্রতিভ দেখিয়েছে। গোটা কোর্ট জুড়ে তিনি খেলেছেন। সার্ভিস এবং স্ট্রোকও অনেক ভাল ছিল। সিন্ধু সে জায়গায় নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে পারেননি। আক্রমণাত্মক খেলাও বের করে আনতে পারেননি।

PV Sindhu badminton World Tour Finals
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy