Advertisement
E-Paper

এস সার্ভিসের বিশ্বরেকর্ড সাবিনা লিসিস্কি

সাতাশটা এস। মেয়েদের টেনিসে বিশ্বরেকর্ড জার্মানির সাবিনা লিসিস্কির। বুধবার অ্যাগন ক্লাসিকে বেলিন্দা বেনসিচের বিরুদ্ধে এই বিশ্বরেকর্ড করেন জার্মানির তারকা। প্রাক্তন উইম্বলডন ফাইনালিস্টের ঝড়ে ১৮ বছরের সুইস প্রতিদ্বন্দ্বী উড়ে যান ৬-১, ৭-৬ (৪) এ। মেয়েদের টেনিসে এক ম্যাচে এই কৃতিত্ব এর আগে কেউ দেখাতে পারেননি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০৩:৩৬

সাতাশটা এস। মেয়েদের টেনিসে বিশ্বরেকর্ড জার্মানির সাবিনা লিসিস্কির। বুধবার অ্যাগন ক্লাসিকে বেলিন্দা বেনসিচের বিরুদ্ধে এই বিশ্বরেকর্ড করেন জার্মানির তারকা। প্রাক্তন উইম্বলডন ফাইনালিস্টের ঝড়ে ১৮ বছরের সুইস প্রতিদ্বন্দ্বী উড়ে যান ৬-১, ৭-৬ (৪) এ। মেয়েদের টেনিসে এক ম্যাচে এই কৃতিত্ব এর আগে কেউ দেখাতে পারেননি। অবশ্য মেয়েদের টেনিসের সর্বোচ্চ গতিবেগের সার্ভিস মারার রেকর্ডও জার্মান তরুণীর দখলে। গত বছর স্ট্যানফোর্ড ওপেনে আনা ইভানোভিচের বিরুদ্ধে ঘণ্টায় ১৩১ মাইলের সার্ভিস করে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। বুধবার রেকর্ড গড়ে লিসিস্কি বলে দেন, ‘‘ঘাসের কোর্ট আমার প্রিয়। যেখানে জোরালো সার্ভিস অন্যতম অস্ত্র।’’

Sabine Lisicki Aegon Classic Belinda Bencic football Barmingharm
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy