Advertisement
E-Paper

ডালমিয়ার বাড়িতে শাহরিয়ার খান

বৃহস্পতিবার আলিপুর রোডে প্রয়াত বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার বাড়িতে এসে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গেলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান।

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৫ ০৩:৩৩
ছবি: শঙ্কর নাগ দাস।

ছবি: শঙ্কর নাগ দাস।

বৃহস্পতিবার আলিপুর রোডে প্রয়াত বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার বাড়িতে এসে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গেলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান। ছবিতে সস্ত্রীক ডালমিয়া-পুত্র অভিষেকের সঙ্গে পাক বোর্ড প্রধান। ভারত-পাক ক্রিকেট সিরিজের সম্ভাবনা নিয়ে তিনি যে এখনও যথেষ্ট আশাবাদী, তা জানিয়ে এ দিন বলেন, ‘‘আইসিসি-র আসন্ন সভায় ভারতীয় বোর্ড কর্তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করব।’’ সিরিজ না খেললে ভারতকে বয়কটের হুমকির কথা অস্বীকার করে শাহরিয়ার বলেন, ‘‘আমি ও কথা কখনওই বলিনি। তবে চুক্তি সত্ত্বেও ভারত না খেললে ক্ষতিপূরণ দাবি করব।’’

Sahariar Khan Dalmia Pakistan cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy