Advertisement
E-Paper

এক বছর পর কোর্টে ফিরেও জয় দিয়েই অভিযান শুরু করলেন সানিয়া মির্জা

জয় দিয়েই কাতার টোটাল ওপেনে অভিযান শুরু করলেন সানিয়া মির্জা। মহিলাদের ডাবলসে তাঁর জুটি ছিলেন স্লোভেনিয়ার আন্দ্রেয়া ক্লেপাচ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মার্চ ২০২১ ১৮:০৯

ছবি টুইটার

জয় দিয়েই কাতার টোটাল ওপেনে অভিযান শুরু করলেন সানিয়া মির্জা। মহিলাদের ডাবলসে তাঁর জুটি ছিলেন স্লোভেনিয়ার আন্দ্রেয়া ক্লেপাচ। খেলার ফল ৬-৪, ৬-৭ (৫-৭), ১০-৫। ইন্দো স্লোভানিয়ান জুটি হারান ইউক্রেনের নাদিয়া কিচেনক ও লিউদমিলা কিচেনককে। এক বছর পর দোহাতে খেলতে নেমে প্রথম ম্যাচে জয় পেলেন ভারতীয় টেনিস তারকা। শুরুতে ০-৩ ব্যবধানে পিছিয়ে গিয়েও দারুণ ভাবে ফিরে আসেন সানিয়ারা।

দ্বিতীয় সেটেও ফের পিছিয়ে পড়েছিলেন তাঁরা। ১-৩ ব্যবধানে। লড়াই গড়ায় টাইব্রেকারে। সেখান থেকে ম্যাচ জেতেন সানিয়ারা। ২০২০ সালে হোবার্ট ওপেনে নাদিয়ার সঙ্গেই জুটি বেঁধে খেলেছিলেন সানিয়া।

এই জয়ের ফলে কাতার টোটাল ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন তাঁরা। কয়েক মাস আগেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন সানিয়া। সেখান থেকে কোর্টে ফিরে প্রথম ম্যাচেই জয় পেলেন এই টেনিস তারকা।

Tennis Sania Mirza
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy