Advertisement
E-Paper

ধোনির দেশপ্রেমে অভিভূত কটরেল

টুইটারে পোস্ট করে লেখেন, ‘‘এই লোকটা ক্রিকেট মাঠে সবার কাছে অনুপ্রেরণা। শুধু ক্রিকেট মাঠেই নয়, এই লোকটা এমন এক জন দেশপ্রেমিক যে নিজের কর্তব্যের ঊর্ধ্বে গিয়েও দেশের জন্য কিছু করতে চায়।’’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৯ ০৪:৫৮
কটরেল অভিভূত মহেন্দ্র সিংহ ধোনির দেশপ্রেমে। —ফাইল চিত্র।

কটরেল অভিভূত মহেন্দ্র সিংহ ধোনির দেশপ্রেমে। —ফাইল চিত্র।

উইকেট নিয়ে তাঁর সেই ফৌজি স্যালুট এখন বিখ্যাত হয়ে গিয়েছে ক্রিকেট দুনিয়ায়। সেই শেল্ডন কটরেল অভিভূত মহেন্দ্র সিংহ ধোনির দেশপ্রেমে।

ওয়েস্ট ইন্ডিজের এই পেসার রবিবার ফৌজি পোশাক পরা ধোনির একটি পুরনো ভিডিয়ো টুইটারে পোস্ট করে লেখেন, ‘‘এই লোকটা ক্রিকেট মাঠে সবার কাছে অনুপ্রেরণা। শুধু ক্রিকেট মাঠেই নয়, এই লোকটা এমন এক জন দেশপ্রেমিক যে নিজের কর্তব্যের ঊর্ধ্বে গিয়েও দেশের জন্য কিছু করতে চায়।’’

এখানেই শেষ নয়। কটরেল আরও টুইট করেছেন, ‘‘গত কয়েক সপ্তাহ ধরে আমি জামাইকার বাড়িতে আছি। ধোনির ওই ভিডিয়োটা আমি বন্ধু এবং আত্মীয়দের দেখিয়েছি। ওরা সবাই জানে, দেশকে সম্মান এবং ভক্তি করাটা আমার কাছে কত বড় ব্যাপার। এই ভিডিয়োয় একটা ছবি খুব ভাল করে ফুটে উঠছে। স্বামী-স্ত্রীর দেশের প্রতি এবং নিজেদের প্রতি ভালবাসা। এই ভিডিয়োটা আমি যে রকম উপভোগ করেছি, আশা করব বাকিরাও সে রকম করবে।’’

Cricket India West Indies Sheldon Cottrell Mahendra Singh Dhoni
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy