Advertisement
E-Paper

মাথায় বল দিয়ে মারার হুমকি দিয়েছিলেন শোয়েব আখতার, ১৪ বছর পর জানালেন সেই ব্যাটসম্যান

ব্যাটসম্যানদের ভয় পাওয়াতে জুড়ি নেই শোয়েব আখতারের। আর কারওর কাছে যদি তিনি মার খান, তাহলে প্রতিশোধ নিতে পিছপা হন না।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ মে ২০২১ ০৯:২২
শোয়েব আখতার।

শোয়েব আখতার। ফাইল ছবি

ব্যাটসম্যানদের ভয় পাওয়াতে জুড়ি নেই শোয়েব আখতারের। আর কারওর কাছে যদি তিনি মার খান, তাহলে প্রতিশোধ নিতে পিছপা হন না। সে রকমই ঘটনা ঘটেছিল রবিন উথাপ্পার সঙ্গেও। তাঁকে মাথায় ‘মারণ বিমার’ দিয়ে আঘাত করার হুমকি দিয়েছিলেন শোয়েব।

২০০৭-এর একটি আন্তর্জাতিক সিরিজের কথা। গ্বালিয়রে চতুর্থ একদিনের ম্যাচের আগে খাবার টেবিলে শোয়েবের সঙ্গে দেখা হয় উথাপ্পার। সেই ঘটনা উল্লেখ করে উথাপ্পা বলেছেন, “মনে আছে সবাই মিলে খাওয়াদাওয়া করছিলাম। শোয়েব ভাইও সেখানে ছিল। আমার কাছে এগিয়ে এসে বলল, ‘প্রথম ম্যাচে ভাল খেলেছ’। তারপরেই কিছুটা এগিয়ে গিয়েও ঘুরে দাঁড়িয়ে বলল, ‘আর একটা জিনিস বলে রাখি। আগের ম্যাচে আমাকে এগিয়ে এসে মেরেছিলে। যদি আবার সে রকম করো, তাহলে আমিও জানি না কী হতে পারে। হয়তো তোমার মাথা লক্ষ্য করে বিমার উড়ে আসতে পারে’।”

কেন এত রেগে গিয়েছিলেন শোয়েব? সেটাও খোলসা করেছেন উথাপ্পা। বলেছেন, “শোয়েব যখন বল করছিল তখন আমি আর ইরফান পাঠান ক্রিজে ছিলাম। ২৫ বলে ১২ রান দরকার ছিল জেতার জন্য। মনে আছে শোয়েব আমাকে ইয়র্কার দিয়েছিল। শেষ মুহূ্র্তে বলের ধরন বুঝতে পেরে ওটা আটকে দিই। পরের বল নিচু হওয়া ফুলটস ছিল এবং সেটায় বাউন্ডারি মারি। তখন নিজেই ঠিক করেছিলাম, শোয়েবকে পেটানোর সুযোগ বারবার আসবে না। এখন সেটা কাজে লাগাতে হবে। পরের বলে আবার চার মেরে ম্যাচটা জিতে নিই।”

Robin Uthappa Shoaib Akhtar India Pakistan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy