Advertisement
E-Paper

হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায়, দেখতে গেলেন চিকুনগুনিয়ায় আক্রান্ত স্ত্রী ডোনাকে

নবমীর রাতে হাসপাতালে ভর্তি করানো হয় চিকুনগুনিয়ায় আক্রান্ত ডোনাকে। বুধবার তাঁকে দেখতে হাসপাতালে যান সৌরভ। বৃহস্পতিবার আরও এক বার স্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন সৌরভ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২২ ১৩:৪৩
ডোনাকে দেখতে বুধবারও হাসপাতালে গিয়েছিলেন সৌরভ।

ডোনাকে দেখতে বুধবারও হাসপাতালে গিয়েছিলেন সৌরভ। —ফাইল চিত্র

চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার স্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এর আগে বুধবারও হাসপাতালে গিয়েছিলেন সৌরভ।

কিছু দিন আগে থেকে জ্বরে ভুগছিলেন ওড়িশি নৃত্যশিল্পী ডোনা। তাঁর শরীরে র‌্যাশ দেখা যায়। এর পরই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করালে ডোনার চিকুনগুনিয়া ধরা পড়ে। নবমীর রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

হাসপাতাল সূত্রে খবর, আগের থেকে ডোনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বৃহস্পতিবার তাঁর ‘লিভার ফাংশন টেস্ট’ করানো হবে। সেই সঙ্গে রক্ত পরীক্ষা করানো হবে। নতুন করে তাঁর দেহে আর র‌্যাশ বেরোয়নি। ফিরেছে খিদে ভাব। বমি ভাব কমেছে ডোনার।

বাড়ি ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন ডোনা। তবে বৃহস্পতিবার দুপুরে সব পরীক্ষার ফল খতিয়ে দেখার পরই এ ব্যাপারে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন বলে খবর। তবে হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় ডোনাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

Dona Ganguly Sourav Ganguly Chikungunya
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy