Advertisement
E-Paper

আমিরশাহিতেই হতে পারে টি২০ বিশ্বকাপ, শুরু হওয়ার কথা ১৭ অক্টোবর

আইপিএল-এর ঠিক পরেই টি২০ বিশ্বকাপ শুরু করার ভাবনাচিন্তা করছে বিসিসিআই।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ জুন ২০২১ ২২:৪৭
টি২০ বিশ্বকাপের ট্রফি।

টি২০ বিশ্বকাপের ট্রফি। ফাইল ছবি

সরকারি ভাবে এখনও ঘোষণা করা হয়নি। কিন্তু শোনা যাচ্ছে টি২০ বিশ্বকাপ ভারত থেকে সরে সংযুক্ত আরব আমিরশাহিতে হতে চলেছে। এক ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি২০ বিশ্বকাপ। শেষ হবে ১৪ নভেম্বর।

আইপিএল-এর ঠিক পরেই টি২০ বিশ্বকাপ শুরু করার ভাবনাচিন্তা করছে বিসিসিআই। আইপিএল-এর বাকি অংশ যে আমিরশাহিতে হবে, তা এর মধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে। আইপিএল ফাইনাল হওয়ার কথা ১৫ অক্টোবর। টি২০ বিশ্বকাপ সরানোর ব্যাপারে আইসিসি-কে সরাসরি ভারতীয় বোর্ড কিছু না জানালেও, পরিকল্পনা ছকে নেওয়া হয়ে গিয়েছে।

আপাতত যা ঠিক হয়েছে তাতে আমিরশাহির পাশাপাশি ওমানে টি২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা হবে। প্রথম রাউন্ডের আটটি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপ থেকে শীর্ষে থাকা দুটি করে দল সুপার ১২-র জন্য যোগ্যতা অর্জন করবে। এই আটটি দলের মধ্যে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, ওমান, নামিবিয়া, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং পাপুয়া নিউ গিনি।

সুপার ১২-এ থাকবে ৩০টি ম্যাচ, যা শুরু হওয়ার কথা ২৪ অক্টোবর থেকে। ৬টি দলের দু’টি গ্রুপ তৈরি হবে। আমিরশাহির তিনটি মাঠে খেলা হবে। প্রতি গ্রুপের শীর্ষে থাকা দুই দল সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে।

BCCI Virat Kohli ICC 2021 T20 World Cup
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy