Advertisement
E-Paper

হকিতে ডার্বির রং আবার সবুজ- মেরুন! ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান

হকি লিগে গ্রুপ পর্বের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ৪-১ গোলে হারিয়েছিল মোহনবাগান। ফাইনালেও সেই ধারা বজায় থাকল। ৩-১ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হল তারা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৯:০৯
sports

চ্যাম্পিয়ন হয়ে উল্লাস মোহনবাগানের খেলোয়াড়দের। ছবি: সংগৃহীত।

আইএসএলে চেন্নাইয়িন এফসিকে হারিয়ে মোহনবাগানকে টপকে পয়েন্ট তালিকায় তিন নম্বরে ওঠার দিনই হকির ডার্বিতে হারল ইস্টবেঙ্গল। তা-ও আবার ফাইনালে। কলকাতা প্রিমিয়ার হকি লিগের গ্রুপ পর্বের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ৪-১ গোলে হারিয়েছিল মোহনবাগান। ফাইনালেও সেই ধারা বজায় থাকল। ৩-১ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হল তারা।

প্রথমে ঠিক ছিল, রবিবার হবে ফাইনাল। কিন্তু রবিবার যুবভারতীতে আইএসএলের ম্যাচ রয়েছে মোহনবাগানের। প্রতিপক্ষ পঞ্জাব এফসি। সেই কারণেই, হকি লিগের ফাইনাল শনিবার রাখে হকি বেঙ্গল।

ফাইনালের আগে মোহনবাগান শিবিরে চোট-আঘাতের কোনও সমস্যা ছিল না। ইস্টবেঙ্গল অবশ্য দেবেন্দ্র বাল্মীকি ও আফফান ইউসুফকে চোটের জন্য পায়নি। তাতে কিছুটা সুবিধা হয় সবুজ-মেরুনের।

Advertisement

গত বারও কলকাতা প্রিমিয়ার হকি লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। ট্রফি নিজেদের কাছে রাখতেই এ বার নেমেছিল তারা। শনিবারের ফাইনালে শুরু থেকেই আধিপত্য বজায় রাখে মোহনবাগান। ফলও পায় তারা। প্রথমার্ধে গোল করেন অভ্রান সুদেব ও রোহিত মোহিল। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় বাগান।

দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান কমান অতুল দীপ। তাতে অবশ্য লাভ হয়নি লাল-হলুদের। মহম্মদ রাহিলের গোলে ৩-১ এগিয়ে যায় মোহনবাগান। সেখান থেকে আর ফিরতে পারেনি ইস্টবেঙ্গল। বাকি সময়ে দু’দলই সুযোগ পেয়েছিল। কিন্তু আর গোল করতে পারেনি তারা। সবুজ-মেরুন সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে চ্যাম্পিয়ন হয় মোহনবাগান।

Mohun Bagan East Bengal Bengal Hockey
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy