Advertisement
E-Paper

২৪ ঘণ্টার মধ্যে নিজের মন্তব্য থেকে সরে এলেন টিম পেন

জানালেন, ভারতের কৃতিত্বকে ছোট করার কোনও অভিপ্রায় তাঁর ছিল না।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মে ২০২১ ২১:২৬
মন্তব্য থেকে সরলেন পেন।

মন্তব্য থেকে সরলেন পেন। ফাইল ছবি

একদিনের মধ্যেই নিজের মন্তব্য থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন টিম পেন। জানালেন, ভারতের কৃতিত্বকে ছোট করার কোনও অভিপ্রায় তাঁর ছিল না। এমনকি বৃহস্পতিবার যে মন্তব্য করেছিলেন তাকে অজুহাত হিসেবেও খাড়া করতে চান না।

ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের কারণ হিসেবে পেন জানিয়েছিলেন, ভারতীয় ক্রিকেটারদের ফাঁদে পা দিয়েই নাকি হেরেছেন তাঁরা। খেলার বাইরে অন্য প্রসঙ্গ তোলার অভিযোগও করেন ভারতীয় ক্রিকেটারদের দিকে।

শুক্রবার অ্যাডাম গিলক্রিস্টকে এক সাক্ষাৎকারে যদিও পেন জানিয়েছেন, তিনি নিজের মন্তব্য থেকে সরছেন না। কিন্তু তারপরেই বলেছেন, “ওরা আমাদের থেকে অনেক ভাল খেলেছে। যোগ্যতম দল হিসেবেই জিতেছে। নেটমাধ্যমে ভারতীয় সমর্থকরা আমার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে। কিন্তু আমার বেশ মজাই লাগছে।”

পেন যোগ করেছেন, “অস্ট্রেলিয়ার অধিনায়ক কোনও কথা বললে সেটা নিয়ে চর্চা হবেই। অনেকদিন পরে এত বড় একটা সাক্ষাৎকার দিয়েছিলাম। তবে কোনও অজুহাত তৈরি করার চেষ্টা করিনি। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল সিরিজে কী কী সমস্যার মধ্যে পড়তে হয়েছে। আমি তার উত্তর দিয়েছি।”

Cricket Australia tim paine india cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy