Advertisement
E-Paper

Tokyo Olympics: সেমিফাইনালে হারলেও অলিম্পিক্সে ব্রোঞ্জের আশা জিইয়ে রাখলেন ভারতীয় কুস্তিগির দীপক

কুস্তির ৮৬ কেজি বিভাগে দীপক পুনিয়া নেমেছিলেন আমেরিকার ডেভিড টেলরের বিরুদ্ধে। ০-১০ ব্যবধানে হেরে গেলেন তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ১৫:২৬
দীপক পুনিয়া।

দীপক পুনিয়া। —ফাইল চিত্র

৮৬ কেজি বিভাগে দীপক পুনিয়া নেমেছিলেন আমেরিকার ডেভিড টেলরের বিরুদ্ধে। ০-১০ ব্যবধানে হেরে গেলেন দীপক। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন টেলরের বিরুদ্ধে দাঁড়াতেই পারলেন না দীপক।

২২ বছরের দীপক ৩০ বছরের টেলরের সামনে অভিজ্ঞতায় অনেক পিছিয়ে ছিলেন। সেই অভিজ্ঞতার জোরেই যেন এগিয়ে গেলেন টেলর। তবে হেরে গেলেও এখনই পদকের আশা শেষ হচ্ছে না দীপকের। ব্রোঞ্জের জন্য বৃহস্পতিবার খেলতে নামবেন তিনি।

প্রথম দুটো ম্যাচে দীপকের জয় আশা জাগিয়েছিল ভারতীয় সমর্থকদের মনে। রবি কুমারের জয়ের পর সেই আশা দ্বিগুণ হয়ে ওঠে। তবে সেই আশা পূরণ হল না। টেলরের কাছে হেরে গেলেন তিনি। তবে ব্রোঞ্জের জন্য লড়বেন দীপক।

wrestling Tokyo Olympics
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy