Advertisement
E-Paper

Tokyo Olympics: সোনাজয়ী সমকামী টম ড্যালের বোনা কার্ডিগান অন্য প্রতিযোগীর গায়ে, ছবি ভাইরাল

গত মে মাসে মালয়েশিয়ার ডাইভার চেনং জুন হুং-কে গোলাপি রঙের কার্ডিগান দিয়েছিলেন তিনি। টোকিয়োতে সেই কার্ডিগান পরে ড্যালের সঙ্গে ছবি তুললেন চেনং।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২১ ২০:৪৩
টম ড্যালের সঙ্গে চেনং জুন হুং

টম ড্যালের সঙ্গে চেনং জুন হুং

উল বোনা তাঁর নেশা। অলিম্পিক্সেও সেই নেশা সঙ্গে করে নিয়ে এসেছেন টম ড্যালে। আর উল বুনতে বুনতেই ডাইভিংয়ে সোনাও জিতে নিয়েছেন আমেরিকার সমকামী এই প্রতিযোগী।

এ বার তাঁর বোনা কার্ডিগানের ছবি ভাইরাল। গত মে মাসে মালয়েশিয়ার ডাইভার চেনং জুন হুং-কে গোলাপি রঙের এই কার্ডিগান দিয়েছিলেন তিনি। টোকিয়োতে সেই কার্ডিগান পরে ড্যালের সঙ্গে ছবি তুললেন চেনং।

ইনস্টাগ্রামে দুজনের ছবি পোস্ট করে ড্যালে লেখেন, ‘আমি প্রিয় বন্ধু চেনংকে এই কার্ডিগান বুনে দিয়েছি।’ এই কার্ডিগান চেরংয়েরও খুব পছন্দ হয়েছে। তিনি নিজের ইনস্টাগ্রামে লেখেন, ‘হাতে তৈরি এই বিশেষ উপহারের জন্য ধন্যবাদ। দারুণ লেগেছে।’

আগেই অলিম্পিক্সে মহিলাদের ডাইভিং চলাকালীন ড্যালেকে দেখা গিয়েছিল দর্শক আসনে বসে সোয়েটার বুনতে।

নেটমাধ্যমে টম জানিয়েছেন, উল বোনা তাঁর গোপন অস্ত্র। বহু অনুরাগীই বলেছেন, উল বুনলে স্নায়ুর উপর চাপ কমে। অলিম্পিক্সের মতো মঞ্চে মাথা ঠান্ডা রাখতেই নাকি এমন কাজ করেন টম।

olympics Tokyo Olympics 2020 Tom Daley Diving
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy