আরও এক বার কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর উপর ভরসা দেখাবেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ়? বিশ্বকাপের প্রথম ম্য়াচে কঙ্গোর বিরুদ্ধে একেবারেই নিষ্প্রভ দেখিয়েছে রোনাল্ডোকে। গোটা ম্যাচে খেলতে পারেননি তিনি। গোলের সুযোগও তৈরি করতে পারেননি। তাঁকে দলের বোঝা মনে হয়েছে। তার পরেও কি উজবেকিস্তানের বিরুদ্ধে কি শুরু থেকে দেখা যাবে তাঁকে? জবাব দিলেন পর্তুগালের কোচ।
ম্যাচের আগে মার্তিনেজ়কে প্রশ্ন করা হয়েছিল, রোনাল্ডো কি শুরু থেকে খেলবেন? জবাবে পর্তুগালের কোচ বলেন, “আমি এই ব্যাপারে এখনই কিছু বলতে পারব না। কারণ, কোন ১১ জন খেলবে, তা আমি আমার দলকেও জানাইনি।”
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
মার্তিনেজের কথা থেকে পরিষ্কার, প্রথম একাদশ কী হবে, সেটা তিনি নিজেই এখনও ঠিক করে উঠতে পারেননি। রোনাল্ডোর মতো তারকাকে দলের বাইরে রাখা চাপ। সব কোচের সাহস হবে না। আবার রোনাল্ডোকে নামালে কার্যত ১০ জনে খেলতে হচ্ছে পর্তুগালকে। সেই কারণেই হয়তো প্রথম একাদশ বাছতে সমস্যা হচ্ছে মার্তিনেজ়ের।
আরও পড়ুন:
প্রথম ম্যাচের পর পর্তুগালের অনেক সমালোচনা হয়েছে। তা নিয়ে এখন ভাবছেন না মার্তিনেজ়। তাঁর দলের একতায় কোনও চিড় ধরেনি বলেই জানিয়েছেন তিনি। মার্তিনেজ় বলেন, “বিশ্বকাপে খারাপ খেললে তো আলোচনা হবেই। চাপও থাকবে। এটাই খেলার অঙ্গ। তাতে আমাদের কোনও সমস্যা নেই। ফুটবলারদের মধ্যে একতা আরও বেড়েছে। আমরা আরও আক্রমণাত্মক মানসিকতা নিয়ে নামব। নিজেদের সেরাটা দেব।”
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
অধিনায়ক রোনাল্ডোর প্রশংসা শোনা গিয়েছে কোচের কথায়। মার্তিনেজ় বলেন, “অধিনায়ক রোনাল্ডো সকলের কাছে উদাহরণ। সকলে ওকে সম্মান করে। ওর এত অভিজ্ঞতা। পর্তুগালের জন্য এত কিছু করেছে। দেশকে এত সাফল্য দিয়েছে। ওকে নিয়ে প্রশ্ন তোলার কোনও জায়গা নেই। এখনও আগের মতো পরিশ্রম করছে। আমি নিশ্চিত ও আবার ভাল খেলবে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১২:১৭
‘প্রতিপক্ষ নয়, ও সময়ের সঙ্গে খেলছে!’ মেসিতে মুগ্ধ এমবাপে, বিশ্বরেকর্ড নিয়ে লিয়োকে সতর্ক করছেন ফ্রান্সের কোচ দেশঁ -
০৯:১০
আবার জোড়া গোল এমবাপের, ক্লোজ়েকে ছুঁয়ে নকআউটে তুললেন ফ্রান্সকে, সামনে শুধু মেসি, ৪ ঘণ্টা ধরে চলল ম্যাচ -
০২:২৩
বিশ্বরেকর্ড নিয়ে কোনও হেলদোলই নেই মেসির! আর্জেন্টিনা নকআউটে যাওয়ায় সবচেয়ে বেশি খুশি লিয়ো -
০০:৩২
মেসির পাঁচে পাঁচ! বিশ্বকাপে সর্বোচ্চ গোলের নজির, পেনাল্টি নষ্ট করেও জোড়া গোলে আর্জেন্টিনাকে নকআউটে তুলে দিলেন লিয়ো -
২২:২৫
পার্থক্য গড়ে দিলেন সেই মেসি, অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনা