Advertisement
E-Paper

বিশ্বকাপের প্রস্তুতি পর্তুগালে

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা ভারতীয় দলের! আগামী মাসের শুরুতেই পর্তুগাল রওনা হওয়ার কথা অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৭ ০৩:৫৪

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা ভারতীয় দলের! আগামী মাসের শুরুতেই পর্তুগাল রওনা হওয়ার কথা অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের।

ইউরো কাপ চ্যাম্পিয়নদের দেশে শুধু অনুশীলনই করবে না ভারতীয় দলের ফুটবলাররা। পর্তুগালের অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনাও চূড়ান্ত সদ্য দায়িত্ব নেওয়া কোচ লুইস নর্টন দে মাতুস নর্টনের। পাশাপাশি স্পোর্টিং লিসবন, বেনফিকার মতো বিখ্যাত ক্লাবের যুব দলগুলোর বিরুদ্ধেও খেলবে ভারতের খুদেরা।

নিকোলাই অ্যাডাম কাণ্ডের পর চলতি সপ্তাহেই অনূর্ধ্ব-১৭ ভারতীয় দলের দায়িত্ব নিয়েছেন পর্তুগালের নর্টন। ইতিমধ্যেই তিনি গোয়া পৌঁছে গিয়েছেন। এই মুহূর্তে নর্টন ব্যস্ত মাত্র সাত মাস পরে শুরু হতে চলা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রস্তুতি নেবে তার রূপরেখা প্রস্তুত করতে।

Under 19 Indian Team FIFA World Cup
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy