Advertisement
E-Paper

উচ্চ মাধ্যমিকে আধুনিক পাঠ্যক্রমের সংযোজন, অনলাইনে শিক্ষাদান শুরু হবে চলতি বছরই

কাউন্সিল টট কোর্সেস (সিটিসি)-এর অধীনে কয়েকটি নতুন প্রকল্পভিত্তিক বিষয় চালুর পরিকল্পনা করেছে সংসদ৷ এই ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়গুলির পাঠদান সরাসরি সংসদের তত্ত্বাবধানে হবে। মূল পাঠ্যক্রমের অংশ হিসেবে বিষয়গুলি অনলাইনেই পড়ানো হবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৩
গ্রাফিক: আনন্দবাজার ডট কম

গ্রাফিক: আনন্দবাজার ডট কম

উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে বেশ কিছু নতুন বিষয় যুক্ত করা হচ্ছে চলতি শিক্ষাবর্ষ থেকে। উচ্চ মাধ্যমিকস্তরে সময়োপযোগী ও দক্ষতাভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দিতে এই নয়া সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

কাউন্সিল অ্যাসিস্টেড কোর্স (ক্যাক) এবং কাউন্সিল টট কোর্স (সিটিসি) এই দুই ব্যবস্থার অধীনে নতুন বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্যাক-এর আওতায় স্কুলের সময়ের বাইরে অনলাইনে নিয়মিত ক্লাস নেওয়া হবে এই তালিকায় রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সাইবার সিকিউরিটি। এর ফলে প্রযুক্তিনির্ভর নতুন বিষয়ে আগ্রহী পড়ুয়াদের অতিরিক্ত প্রশিক্ষণের সুযোগ মিলবে।

এ ছাড়াও, কাউন্সিল টট কোর্সেস (সিটিসি)-এর অধীনে কয়েকটি নতুন প্রকল্পভিত্তিক বিষয় চালুর পরিকল্পনা করেছে সংসদ৷ এই ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়গুলির পাঠদান সরাসরি সংসদের তত্ত্বাবধানে হবে। মূল পাঠ্যক্রমের অংশ হিসেবে বিষয়গুলি অনলাইনেই পড়ানো হবে। প্রয়োজন হলে জেলাভিত্তিক অফলাইন ক্লাসের ব্যবস্থাও করা হতে পারে।

নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারলে স্কুলগুলি এই বিষয় পড়ানোর জন্য আবেদন করতে হবে এবং আগ্রহী শিক্ষার্থীদের নাম নথিভুক্ত করতে হবে। কোন স্কুলে কোন বিষয় নির্বাচিত হচ্ছে, তার পৃথক তথ্যভান্ডার তৈরি করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পাঠদানের জন্য যোগ্য ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের নিয়োগ করা হবে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিদায়ী সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “আমরা বেশ কিছু নতুন বিষয় ঐচ্ছিক হিসাবে পড়াতে চলেছি। এটি সরাসরি অনলাইনে পড়ুয়াদের বিশেষজ্ঞদের দিয়ে পড়াবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এ ছাড়াও বেশ কিছু চালু বিষয়ের জনপ্রিয়তা বাড়াতে অনলাইন শিক্ষার ব্যবস্থা।”

এরই পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চাইছে, বিষয় ও পাঠ্যক্রমভিত্তিক ভিডিয়ো আগে থেকে রেকর্ড করে ব্যবহার করতে। এই নতুন বিষয়গুলি কী ভাবে পড়ানো হবে, স্কুল ও শিক্ষার্থীদের জন্য তার নির্দিষ্ট নির্দেশিকা এবং সম্পূর্ণ কার্যপ্রণালী শীঘ্রই বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছে পর্ষদ। এ ছাড়া, আরও কিছু বিষয় সিটিসি-এর অধীনে অন্তর্ভুক্ত করার কথা ভাবা হচ্ছে। এর মধ্যে পড়ানো হবে অন্ত্রপ্রনরশিপ অ্যান্ড রিলেটেড লিগ্যাল রাইটস, ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইটস অ্যান্ড ল, ইন্ডোলজি, সস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড গ্লোবাল সিটিজ়েনসিপ।

WBCHSE curriculum
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy