E-Paper

স্নাতকে ভর্তির তোড়জোড় যাদবপুর, প্রেসিডেন্সিতে

সোমবারই রাজ‍্যের অভিন্ন ভর্তি পোর্টাল ভুক্ত ৪৬০টি কলেজের মতো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েরও তাদের নিজস্ব পোর্টালে ভর্তি পর্ব শুরু হওয়ার কথা। এ বার আর জয়েন্ট এন্ট্রান্স বোর্ড নয়, প্রেসিডেন্সি কর্তৃপক্ষ নিজেরাই ভর্তি পর্ব সম্পন্ন করবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ০৭:৫৯
যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। — ফাইল চিত্র।

রাজ‍্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৬০টি সরকারি এবং সরকারি অনুদান পুষ্ট কলেজের সঙ্গে তাল মিলিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ও স্নাতকে ভর্তির তোড়জোড়ের পথে হাঁটছে। কবে থেকে অনলাইন পোর্টালে ভর্তি পর্ব শুরু হবে, তা ঠিক করতে যাদবপুর কর্তৃপক্ষ কাল, সোমবার বৈঠকে বসবেন। সব ঠিক থাকলে ২০ মে, বুধবার থেকেই যাদবপুরে অনলাইন ভর্তি পর্ব শুরু হতে পারে বলেসূত্রের খবর।

পাশাপাশি, সোমবারই রাজ‍্যের অভিন্ন ভর্তি পোর্টাল ভুক্ত ৪৬০টি কলেজের মতো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েরও তাদের নিজস্ব পোর্টালে ভর্তি পর্ব শুরু হওয়ার কথা। এ বার আর জয়েন্ট এন্ট্রান্স বোর্ড নয়, প্রেসিডেন্সি কর্তৃপক্ষ নিজেরাই ভর্তি পর্ব সম্পন্ন করবেন। যা ঠিক হয়েছে, প্রেসিডেন্সিতে এ বার শুধুমাত্র ছ’টি বিষয় রসায়ন, জীববিজ্ঞান, অর্থনীতি, স্ট‍্যাটিস্টিক্স, রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসে প্রবেশিকা পরীক্ষা হবে। প্রেসিডেন্সি সূত্রের খবর, ১১-১৪ জুনের মধ‍্যে প্রবেশিকা পরীক্ষা হবে। বাকি বিষয়গুলিতে দ্বাদশের বোর্ডপরীক্ষার মোট নম্বর এবং সংশ্লিষ্ট বিষয়ের নম্বর মিলিয়েই ভর্তি হবে। এ বার বহু বছরের রীতি ভেঙে প্রেসিডেন্সিতে ইংরেজি, পদার্থবিজ্ঞানের মতো বিষয়ে প্রবেশিকা পরীক্ষা হচ্ছে না বলে প্রাক্তনীদের একাংশে ক্ষোভ, হতাশা রয়েছে। যাদবপুর, প্রেসিডেন্সিও রাজ্যের বেশির ভাগ কলেজের মতো ৬ জুলাইয়ের মধ‍্যে বা অল্পস্বল্প আগে-পিছে প্রথম পর্বের তালিকাভুক্তদের নিয়ে ক্লাসশুরু করার কথা ভাবছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Jadavpur University Presidency University

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy