Advertisement
E-Paper

মনোজকে ছাড়াই বিজয় হজারের দল বেছে নিল বাংলা, নেতা অনুষ্টুপই

বিজয় হজারেতে নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে অনুষ্টুপকেই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২১ ২২:৫৬
চোটের কারণে ছিটকে গেলেন মনোজ।

চোটের কারণে ছিটকে গেলেন মনোজ। ফাইল ছবি

বিজয় হজারের সূচি ঠিক হওয়ার দিনে দল ঘোষণা করে দিল বাংলা। প্রত্যাশামতোই সেই দলে জায়গা পেলেন না মনোজ তিওয়ারি। হাঁটুর চোটের কারণে তাঁর খেলা অনিশ্চিত ছিল। চোট না সারায় ঝুঁকি নেওয়া হল না।

প্রথমে ঠিক ছিল রঞ্জি ট্রফির জন্য দল ঘোষণা করা হবে। কিন্তু রঞ্জির বদলে বোর্ড বিজয় হজারে ট্রফির আয়োজনের কথা ভাবায় নতুন ভাবে প্রস্তুতি নিতে হয় বাংলাকে। তবে কলকাতাতেই খেলতে হওয়ায় শহরের বাইরে যেতে হচ্ছে না অনুষ্টুপ মজুমদারদের।

বিজয় হজারেতে নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে অনুষ্টুপকেই। সহকারী হিসেবে রয়েছেন শ্রীবৎস গোস্বামী। অভিমন্যুকে পাওয়া যাবে না কি না নিশ্চয়তা নেই। তবুও তাঁকে ২১ জনের দলে রাখা হয়েছে।

বাকি যাঁরা সুযোগ পেয়েছেন তাঁরা হলেন: বিবেক সিংহ, অভিষেক রামন, সুদীপ চট্টোপাধ্যায়, কাইফ আহমেদ, ঋত্বিক চট্টোপাধ্যায়, ঋত্বিক রায়চৌধুরি, শাহবাজ আহমেদ, অর্ণব নন্দী, মুকেশ কুমার, আকাশ দীপ, ঈশান পোড়েল, মহম্মদ কাইফ, প্রদীপ্ত প্রামাণিক, অরিত্র চট্টোপাধ্যায়, সায়ন ঘোষ, শুভঙ্কর বল, সুদীপ ঘরামি এবং সুমন্ত গুপ্ত।

CAB Manoj Tiwary Anustup Majumdar Vijay Hazare trophy Bengal Cricket team
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy